পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুদিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর ২টা ২৫ মিনিটে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজ বাসভবন গ্রিন ভিলার উদ্দেশে রওনা হন। এর আগে গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হলেও তিনি তিন বছর তিন মাস দায়িত্ব পালন করেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে সাংবিধানিক দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নেন তিনি। পদত্যাগের মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে তার দায়িত্বের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। আর রোববার বঙ্গভবন ছাড়ার মধ্য দিয়ে শেষ হয় সরকারি বাসভবনে তার অবস্থানও। উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি। তিনি ২০২৩ সালের ২৪ এপ্রিল দায়িত্ব গ্রহণ করেন এবং ২০২৬ সালের ২৪ জুলাই পদত্যাগ করেন। পরে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুদিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর ২টা ২৫ মিনিটে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজ বাসভবন গ্রিন ভিলার উদ্দেশে রওনা হন।

এর আগে গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচিত হলেও তিনি তিন বছর তিন মাস দায়িত্ব পালন করেন।

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে সাংবিধানিক দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নেন তিনি। পদত্যাগের মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে তার দায়িত্বের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। আর রোববার বঙ্গভবন ছাড়ার মধ্য দিয়ে শেষ হয় সরকারি বাসভবনে তার অবস্থানও।

উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি। তিনি ২০২৩ সালের ২৪ এপ্রিল দায়িত্ব গ্রহণ করেন এবং ২০২৬ সালের ২৪ জুলাই পদত্যাগ করেন। পরে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow