পদবি বদলেছেন নেতানিয়াহুর ছেলে, দাবি ইসরায়েলি গণমাধ্যমের  

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বড় ছেলে ইয়াইর নেতানিয়াহু নিজের নাম পরিবর্তন করেছেন বলে দাবি করেছে ইসরায়েলি দৈনিক হারেৎজ। পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, গত প্রায় দেড় বছর ধরে তিনি সরকারি নথিতে ‘ইয়োনাতান হান’ নামে নিবন্ধিত রয়েছেন। হারেৎজের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের কর কর্তৃপক্ষের নথি পর্যালোচনা করে বিষয়টি জানা গেছে। ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত করসংক্রান্ত নথিতে তার নাম ছিল ‘ইয়াইর নেতানিয়াহু’। তবে চলতি বছরের নথিতে একই পরিচয় নম্বরের বিপরীতে ‘ইয়োনাতান হান’ নাম দেখা গেছে। সেখানে ঠিকানা হিসেবে ‘বালফোর ০’ উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের সমালোচনা এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বাড়তে থাকা রাজনৈতিক, আইনি ও কূটনৈতিক চাপের মধ্যেই এই নাম পরিবর্তনের তথ্য সামনে এসেছে। তবে ইয়াইর কেন নাম পরিবর্তন করেছেন, সে বিষয়ে তিনি বা তার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। এর আগে ইয়াইর নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে তার ব্যবসায়িক কর্মকাণ্ড এবং বিভিন্ন বিতর্কের কারণে আলোচনায় আসেন। অন্যদিকে প্রধানমন্ত্রী

পদবি বদলেছেন নেতানিয়াহুর ছেলে, দাবি ইসরায়েলি গণমাধ্যমের   
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বড় ছেলে ইয়াইর নেতানিয়াহু নিজের নাম পরিবর্তন করেছেন বলে দাবি করেছে ইসরায়েলি দৈনিক হারেৎজ। পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে, গত প্রায় দেড় বছর ধরে তিনি সরকারি নথিতে ‘ইয়োনাতান হান’ নামে নিবন্ধিত রয়েছেন। হারেৎজের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের কর কর্তৃপক্ষের নথি পর্যালোচনা করে বিষয়টি জানা গেছে। ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত করসংক্রান্ত নথিতে তার নাম ছিল ‘ইয়াইর নেতানিয়াহু’। তবে চলতি বছরের নথিতে একই পরিচয় নম্বরের বিপরীতে ‘ইয়োনাতান হান’ নাম দেখা গেছে। সেখানে ঠিকানা হিসেবে ‘বালফোর ০’ উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের সমালোচনা এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বাড়তে থাকা রাজনৈতিক, আইনি ও কূটনৈতিক চাপের মধ্যেই এই নাম পরিবর্তনের তথ্য সামনে এসেছে। তবে ইয়াইর কেন নাম পরিবর্তন করেছেন, সে বিষয়ে তিনি বা তার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। এর আগে ইয়াইর নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে তার ব্যবসায়িক কর্মকাণ্ড এবং বিভিন্ন বিতর্কের কারণে আলোচনায় আসেন। অন্যদিকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দুর্নীতির একাধিক মামলার পাশাপাশি গাজা যুদ্ধকে কেন্দ্র করে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানার মুখোমুখি রয়েছেন। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, এটি নেতানিয়াহু পরিবারের প্রথম নাম পরিবর্তনের ঘটনা নয়। ইয়াইরের ভাই অ্যাভনারও কয়েক বছর আগে নিজের নাম পরিবর্তন করেছিলেন। এছাড়া বেনিয়ামিন নেতানিয়াহুও যুক্তরাষ্ট্রে বসবাসের সময় ‘বেন নিতাই’ নামে পরিচিত ছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow