পদ্মা ব্যাংকে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পদ্মা ব্যাংক পিএলসি বিশেষ কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করেছে। ‘আজকের পদক্ষেপ আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাংকের নারী সহকর্মীদের ফুল দিয়ে সম্মাননা জানানো হয়। রোববার (৮ মার্চ) ঢাকার গুলশানে পদ্মা ব্যাংকের কর্পোরেট হেড অফিসে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্বে) কাজী মো. তালহা। অনুষ্ঠানে তিনি হেড অফিস ও ঢাকার বিভিন্ন শাখা থেকে আসা নারী কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তিনি কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। কাজী মো. তালহা বলেন, কর্মক্ষেত্রে কোনো নারী কর্মী অযাচিত মন্তব্য কিংবা অবাঞ্ছিত আচরণের শিকার হলে ব্যাংক কর্তৃপক্ষ তা কোনোভাবেই সহ্য করবে না। এ বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। তিনি নারী কর্মীদের কোনো ধরনের সংকোচ বা ভয় না করে সরাসরি অভিযোগ জানানোর আহ্বান জানান। এ সময় নারী কর্মীদের অভিযোগ গ্রহণের জন্য একটি হটলাইন নম
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পদ্মা ব্যাংক পিএলসি বিশেষ কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করেছে। ‘আজকের পদক্ষেপ আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাংকের নারী সহকর্মীদের ফুল দিয়ে সম্মাননা জানানো হয়।
রোববার (৮ মার্চ) ঢাকার গুলশানে পদ্মা ব্যাংকের কর্পোরেট হেড অফিসে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্বে) কাজী মো. তালহা।
অনুষ্ঠানে তিনি হেড অফিস ও ঢাকার বিভিন্ন শাখা থেকে আসা নারী কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তিনি কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
কাজী মো. তালহা বলেন, কর্মক্ষেত্রে কোনো নারী কর্মী অযাচিত মন্তব্য কিংবা অবাঞ্ছিত আচরণের শিকার হলে ব্যাংক কর্তৃপক্ষ তা কোনোভাবেই সহ্য করবে না। এ বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। তিনি নারী কর্মীদের কোনো ধরনের সংকোচ বা ভয় না করে সরাসরি অভিযোগ জানানোর আহ্বান জানান।
এ সময় নারী কর্মীদের অভিযোগ গ্রহণের জন্য একটি হটলাইন নম্বর ও একটি ই-মেইল চালুর নির্দেশ দেন তিনি। অভিযোগকারীর পরিচয় গোপন রেখে দ্রুত তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন।
অনুষ্ঠানে পদ্মা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো ড. মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন নারী সহকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি উপস্থিত সবাইকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানান এবং কর্মক্ষেত্রে নারীর অগ্রযাত্রা ও অবদানের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে নারী কর্মীরা তাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ এবং সাফল্যের অভিজ্ঞতা তুলে ধরেন।
এ সময় ব্যাংকের চিফ লিগ্যাল অফিসার হোসেন আরা আক্তার, কোম্পানি সেক্রেটারি এএসএম আসাদুল ইসলামসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পদ্মা ব্যাংকের দেশের বিভিন্ন শাখায়ও নানা কর্মসূচি ও আয়োজন করা হয়।
What's Your Reaction?