পদ্মা-মেঘনা-যমুনাকে আগে জ্বালানি তেল আমদানির সুযোগ দেওয়ার দাবি

বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানিতে আপত্তি না থাকলেও সবার আগে রাষ্ট্রীয় তিন তেল বিপণন কোম্পানি- পদ্মা অয়েল কোম্পানি, মেঘনা পেট্রোলিয়াম ও যমুনা অয়েল কোম্পানিকে পৃথকভাবে নিজস্ব ব্যবস্থাপনায় জ্বালানি তেল আমদানির অনুমতি দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল এ দাবি জানান। বিবৃতিতে তিনি বলেন, পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানির জ্বালানি তেল আমদানি ও বিপণনের জন্য প্রয়োজনীয় বিশাল অবকাঠামো রয়েছে। তাই বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি ও বিপণন ব্যবস্থায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় রাষ্ট্রীয় এই তিন প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আরও পড়ুন সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট আরও তীব্র হওয়ার শঙ্কা তিনি বলেন, অর্থনৈতিক কারণে সরকারের পক্ষে জ্বালানি তেল আমদানি করা কঠিন হয়ে পড়লে দেশের পেট্রোল পাম্প মালিকরা প্রয়োজনে ব্যবসায়িক স্বার্থে পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানিকে অগ্রিম অর্থ দিয়ে সহযোগিতা করতে প্রস্তুত। পাশাপাশি দেশি-বিদেশি বিভিন্ন ব্যাংকও এসব কোম্পানিকে জ্বালানি তেল

পদ্মা-মেঘনা-যমুনাকে আগে জ্বালানি তেল আমদানির সুযোগ দেওয়ার দাবি

বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানিতে আপত্তি না থাকলেও সবার আগে রাষ্ট্রীয় তিন তেল বিপণন কোম্পানি- পদ্মা অয়েল কোম্পানি, মেঘনা পেট্রোলিয়াম ও যমুনা অয়েল কোম্পানিকে পৃথকভাবে নিজস্ব ব্যবস্থাপনায় জ্বালানি তেল আমদানির অনুমতি দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল এ দাবি জানান।

বিবৃতিতে তিনি বলেন, পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানির জ্বালানি তেল আমদানি ও বিপণনের জন্য প্রয়োজনীয় বিশাল অবকাঠামো রয়েছে। তাই বেসরকারি খাতে জ্বালানি তেল আমদানি ও বিপণন ব্যবস্থায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় রাষ্ট্রীয় এই তিন প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, অর্থনৈতিক কারণে সরকারের পক্ষে জ্বালানি তেল আমদানি করা কঠিন হয়ে পড়লে দেশের পেট্রোল পাম্প মালিকরা প্রয়োজনে ব্যবসায়িক স্বার্থে পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানিকে অগ্রিম অর্থ দিয়ে সহযোগিতা করতে প্রস্তুত। পাশাপাশি দেশি-বিদেশি বিভিন্ন ব্যাংকও এসব কোম্পানিকে জ্বালানি তেল আমদানির জন্য অর্থায়ন করতে প্রস্তুত রয়েছে বলে দাবি করেন তিনি।

সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল আরও বলেন, বেসরকারি খাতে যারা জ্বালানি তেল আমদানি করতে চাচ্ছে, তাদের মাধ্যমে কোনো ধরনের সিন্ডিকেট তৈরি হয়ে জনগণকে জিম্মি করার সুযোগ থাকা উচিত নয়। রাষ্ট্রীয় তিন তেল বিপণন কোম্পানিকে শক্তিশালী করে তাদের মাধ্যমে আমদানি ও বিপণন কার্যক্রম পরিচালনা করা হলে দেশের জ্বালানি তেল খাতে ভারসাম্য বজায় থাকবে।

এতে সরকারি ও বেসরকারি উভয় খাতের আমদানি করা জ্বালানি তেল বাজারে একটি স্থিতিশীল পরিবেশ তৈরি করবে বলেও উল্লেখ করেন তিনি।

এ বিষয়ে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সুবিবেচনা কামনা করেন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি।

এনএস/ইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow