পদ্মায় বাসডুবির ঘটনায় এবার ৬ সদস্যের তদন্ত কমিটি
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির প্রকৃত কারণ অনুসন্ধানে এবার ছয় সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মহিদুল ইসলামকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। কমিটিতে রাজবাড়ী জেলা প্রশাসকের একজন প্রতিনিধি, নৌ পুলিশের একজন প্রতিনিধি, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের একজন করে প্রতিনিধি রাখার কথা বলা হয়েছে। এদিকে ঘটনার দিন ২৫ মার্চ রাতে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক ও উপজেলা নির্বাহী অফিসারকে সদস্য সচিব করে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে তিনদিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এ কমিটিতে রয়েছেন, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক এবং রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপসহকারী পরিচালক।
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির প্রকৃত কারণ অনুসন্ধানে এবার ছয় সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মহিদুল ইসলামকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
কমিটিতে রাজবাড়ী জেলা প্রশাসকের একজন প্রতিনিধি, নৌ পুলিশের একজন প্রতিনিধি, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের একজন করে প্রতিনিধি রাখার কথা বলা হয়েছে।
এদিকে ঘটনার দিন ২৫ মার্চ রাতে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক ও উপজেলা নির্বাহী অফিসারকে সদস্য সচিব করে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে তিনদিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
এ কমিটিতে রয়েছেন, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক এবং রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপসহকারী পরিচালক।
What's Your Reaction?