পদ্মার এক কাতল বিক্রি হলো অর্ধলক্ষ টাকায়

রাজবাড়ীর পদ্মা নদীতে ধরা পড়ে সাড়ে পঁচিশ কেজি ওজনের বিশাল আকৃতির একটি কাতল মাছ। পরে উন্মুক্ত নিলামে মাছটি প্রায় অর্ধলক্ষ টাকায় বিক্রি করা হ‌য়ে‌ছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে পদ্মা ও যমুনার মোহনায় জেলে সুব্রত হলদারের জালে মাছটি ধরা পড়ে। জেলে সুব্রত হলদার বলেন, বৃহস্পতিবার ভোর থেকে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে জাল ফেলা হয়। পরে সকালের দিকে পদ্মা ও যমুনার মোহনায় জাল ফেলার কিছুক্ষণের মধ্যে জালে টান পড়ে। এ সময় নৌকায় থাকা অন্য জেলেদের সহযোগিতায় জাল টেনে তোলা হলে বিশাল আকৃতির এই মাছটি পাওয়া যায়। পরে মাছটিতে দৌলতদিয়ার আড়ৎদার রেজাউল মন্ডলের আড়তে নিয়ে আসলে উন্মুক্ত নিলামে এক হাজার ৮০০ টাকা কেজি দরে মোট ৪৫ হাজার ৯০০ টাকায় মাছটি কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা। দৌলতদিয়ার পাঁচ নম্বর ফেরি ঘাটের মাছ ব্যবসায়ী ও আড়ৎদার চান্দু মোল্লা বলেন, এই বছর প্রথম এত বড় একটি কাতল মাছ ধরা পড়ছে। এতে জেলেরা খুব খুশি হয়েছে। মাছটি আড়ত থেকে কিনে নেওয়ার পর কেজি প্রতি একশত টাকা লাভে মোট ৪৮ হাজার ৪৫০ টাকায় ঢাকায় বিক্রি করা হয়েছে।

পদ্মার এক কাতল বিক্রি হলো অর্ধলক্ষ টাকায়

রাজবাড়ীর পদ্মা নদীতে ধরা পড়ে সাড়ে পঁচিশ কেজি ওজনের বিশাল আকৃতির একটি কাতল মাছ। পরে উন্মুক্ত নিলামে মাছটি প্রায় অর্ধলক্ষ টাকায় বিক্রি করা হ‌য়ে‌ছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে পদ্মা ও যমুনার মোহনায় জেলে সুব্রত হলদারের জালে মাছটি ধরা পড়ে।

জেলে সুব্রত হলদার বলেন, বৃহস্পতিবার ভোর থেকে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে জাল ফেলা হয়। পরে সকালের দিকে পদ্মা ও যমুনার মোহনায় জাল ফেলার কিছুক্ষণের মধ্যে জালে টান পড়ে।

এ সময় নৌকায় থাকা অন্য জেলেদের সহযোগিতায় জাল টেনে তোলা হলে বিশাল আকৃতির এই মাছটি পাওয়া যায়।

পরে মাছটিতে দৌলতদিয়ার আড়ৎদার রেজাউল মন্ডলের আড়তে নিয়ে আসলে উন্মুক্ত নিলামে এক হাজার ৮০০ টাকা কেজি দরে মোট ৪৫ হাজার ৯০০ টাকায় মাছটি কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।

দৌলতদিয়ার পাঁচ নম্বর ফেরি ঘাটের মাছ ব্যবসায়ী ও আড়ৎদার চান্দু মোল্লা বলেন, এই বছর প্রথম এত বড় একটি কাতল মাছ ধরা পড়ছে। এতে জেলেরা খুব খুশি হয়েছে। মাছটি আড়ত থেকে কিনে নেওয়ার পর কেজি প্রতি একশত টাকা লাভে মোট ৪৮ হাজার ৪৫০ টাকায় ঢাকায় বিক্রি করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow