পদ্মার চরে আটকে পড়া লঞ্চের ৮৫ যাত্রীকে উদ্ধার করল নৌ পুলিশ

রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পদ্মা নদীর কুশাহাটা চরে আটকে পড়া একটি যাত্রীবাহী লঞ্চের ৮৫ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে নৌ পুলিশ। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। নৌ পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (২৭ জুন) রাত পৌনে ৮টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চ টার্মিনাল থেকে ৮৫ জন যাত্রী নিয়ে এমভি বোয়ালি লঞ্চটি পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। পথিমধ্যে পদ্মা নদীর মাঝামাঝি কুশাহাটা চরে লঞ্চটি আটকে গেলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে দৌলতদিয়া ও পাটুরিয়া নৌ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে একটি ট্রলার এবং নৌ পুলিশের দুটি স্পিডবোটের সহায়তায় যাত্রীদের লঞ্চ থেকে উদ্ধার করে এমভি চিশতিয়া লঞ্চে স্থানান্তর করা হয়। রোববার (২৮ জুন) দুপুরে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে উদ্ধার হওয়া ৮৫ জন যাত্রীকে নিরাপদে পাটুরিয়া লঞ্চ টার্মিনালে পৌঁছে দেওয়া হয়। পুরো উদ্ধার অভিযানে কেউ আহত হননি। তিনি বলেন, নৌ পুলিশের দ্রুত ও সমন্বিত পদক্ষেপের ফলে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি এবং সব

পদ্মার চরে আটকে পড়া লঞ্চের ৮৫ যাত্রীকে উদ্ধার করল নৌ পুলিশ
রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পদ্মা নদীর কুশাহাটা চরে আটকে পড়া একটি যাত্রীবাহী লঞ্চের ৮৫ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে নৌ পুলিশ। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। নৌ পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (২৭ জুন) রাত পৌনে ৮টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চ টার্মিনাল থেকে ৮৫ জন যাত্রী নিয়ে এমভি বোয়ালি লঞ্চটি পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। পথিমধ্যে পদ্মা নদীর মাঝামাঝি কুশাহাটা চরে লঞ্চটি আটকে গেলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে দৌলতদিয়া ও পাটুরিয়া নৌ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে একটি ট্রলার এবং নৌ পুলিশের দুটি স্পিডবোটের সহায়তায় যাত্রীদের লঞ্চ থেকে উদ্ধার করে এমভি চিশতিয়া লঞ্চে স্থানান্তর করা হয়। রোববার (২৮ জুন) দুপুরে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে উদ্ধার হওয়া ৮৫ জন যাত্রীকে নিরাপদে পাটুরিয়া লঞ্চ টার্মিনালে পৌঁছে দেওয়া হয়। পুরো উদ্ধার অভিযানে কেউ আহত হননি। তিনি বলেন, নৌ পুলিশের দ্রুত ও সমন্বিত পদক্ষেপের ফলে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি এবং সব যাত্রীকে নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow