পদ্মায় বাস ডুবির ঘটনায় তদন্ত কমিটি গঠন

রাজবাড়ীর দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। শুক্রবার (৫ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের জুডিশিয়াল মুন্সিখানা শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক, আফরোজা পারভীনের স্বাক্ষরিত আদেশে বলা হয়, ৫ জুন দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকায় এসবি সুপার ডিলাক্স পরিবহনের একটি বাস দুর্ঘটনাক্রমে পদ্মা নদীতে পড়ে যায়। ঘটনাটির প্রকৃত কারণ অনুসন্ধান, সংশ্লিষ্টদের দায়-দায়িত্ব নির্ধারণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর সুপারিশ প্রণয়নের জন্য এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)-কে সদস্য এবং সহকারী মহাব্যবস্থাপক, বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ফেরিঘাট, সহকারী পরিচালক বিআইডব্লিউটিএ, উপ-সহকারী পরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক এবং গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা, কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। অফিস আদেশে আরও বলা হয়, প্রয়োজনবোধে কমিটি কো-অপ্ট সদস্য

পদ্মায় বাস ডুবির ঘটনায় তদন্ত কমিটি গঠন

রাজবাড়ীর দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

শুক্রবার (৫ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের জুডিশিয়াল মুন্সিখানা শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক, আফরোজা পারভীনের স্বাক্ষরিত আদেশে বলা হয়, ৫ জুন দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকায় এসবি সুপার ডিলাক্স পরিবহনের একটি বাস দুর্ঘটনাক্রমে পদ্মা নদীতে পড়ে যায়। ঘটনাটির প্রকৃত কারণ অনুসন্ধান, সংশ্লিষ্টদের দায়-দায়িত্ব নির্ধারণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর সুপারিশ প্রণয়নের জন্য এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)-কে সদস্য এবং সহকারী মহাব্যবস্থাপক, বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ফেরিঘাট, সহকারী পরিচালক বিআইডব্লিউটিএ, উপ-সহকারী পরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক এবং গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা, কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

অফিস আদেশে আরও বলা হয়, প্রয়োজনবোধে কমিটি কো-অপ্ট সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। এ ছাড়া আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ঈদুল আজহার ছুটিকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চল থেকে ঢাকামুখী যাত্রী ও যানবাহনের চাপের মধ্যে শুক্রবার সকালে দৌলতদিয়া ফেরিঘাটের ৭ নম্বর ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যায়। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ এবং সংশ্লিষ্ট উদ্ধারকারী সংস্থাগুলো উদ্ধার অভিযান পরিচালনা করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow