পদ্মায় ভেসে আসা পলিব্যাগে মিলল খণ্ডিত হাত-পা

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পদ্মা নদী থেকে পলিব্যাগে মোড়ানো অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির খণ্ডিত অঙ্গ-প্রত্যঙ্গ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ মে) দুপুর আনুমানিক ৩টার দিকে উপজেলার কেদারপুর ইউনিয়নের ওয়াপদা সংলগ্ন পদ্মা নদীর তীরে স্থানীয়রা জোয়ারের পানিতে ভেসে আসা একটি সাদা রঙের পলিব্যাগ দেখতে পান। পলিব্যাগটি নদীর পাড়ের একটি ব্লকের সঙ্গে আটকে ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা দ্রুত পুলিশে খবর দেন। খবর পেয়ে নড়িয়া থানা পুলিশ ও সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পলিব্যাগটি উদ্ধার করে খুলে দেখেন। এ সময় পলিব্যাগের ভেতর থেকে অজ্ঞাত এক ব্যক্তির দুটি হাত (কনুই পর্যন্ত) এবং দুটি পা (হাঁটু পর্যন্ত) পাওয়া যায়। উদ্ধার হওয়া অঙ্গগুলো অর্ধগলিত অবস্থায় ছিল, যা থেকে ধারণা করা হচ্ছে বেশ কিছুদিন আগে এগুলো পানিতে ফেলা হয়েছিল। সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল জলিল জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে পলিব্যাগের ভেতর থেকে খণ্ডিত অঙ্গ-প্রত্যঙ্গ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদ্ঘাটনে সিআইডি ফরিদপুর টিমকে অবহিত করা হয়েছে। তিনি আরও বলেন, ঘটনাস্থলে সুরতহাল

পদ্মায় ভেসে আসা পলিব্যাগে মিলল খণ্ডিত হাত-পা
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পদ্মা নদী থেকে পলিব্যাগে মোড়ানো অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির খণ্ডিত অঙ্গ-প্রত্যঙ্গ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ মে) দুপুর আনুমানিক ৩টার দিকে উপজেলার কেদারপুর ইউনিয়নের ওয়াপদা সংলগ্ন পদ্মা নদীর তীরে স্থানীয়রা জোয়ারের পানিতে ভেসে আসা একটি সাদা রঙের পলিব্যাগ দেখতে পান। পলিব্যাগটি নদীর পাড়ের একটি ব্লকের সঙ্গে আটকে ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা দ্রুত পুলিশে খবর দেন। খবর পেয়ে নড়িয়া থানা পুলিশ ও সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পলিব্যাগটি উদ্ধার করে খুলে দেখেন। এ সময় পলিব্যাগের ভেতর থেকে অজ্ঞাত এক ব্যক্তির দুটি হাত (কনুই পর্যন্ত) এবং দুটি পা (হাঁটু পর্যন্ত) পাওয়া যায়। উদ্ধার হওয়া অঙ্গগুলো অর্ধগলিত অবস্থায় ছিল, যা থেকে ধারণা করা হচ্ছে বেশ কিছুদিন আগে এগুলো পানিতে ফেলা হয়েছিল। সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল জলিল জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে পলিব্যাগের ভেতর থেকে খণ্ডিত অঙ্গ-প্রত্যঙ্গ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদ্ঘাটনে সিআইডি ফরিদপুর টিমকে অবহিত করা হয়েছে। তিনি আরও বলেন, ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং উদ্ধারকৃত অঙ্গগুলো ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে, এমন নৃশংস ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। কে বা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং কী কারণে এমনভাবে মরদেহ খণ্ডিত করা হয়েছে তা জানতে দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow