পদ্মায় ভেসে এলো অজ্ঞাত মরদেহ

রাজশাহী মহানগরীর বড়কুঠি এলাকায় পদ্মা নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। শনিবার (২৩ মে) বিকেলে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে পদ্মা নদীতে একটি লাশ ভাসতে দেখতে পান সুমন নামের এক নৌকার মাঝি। পরে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে নৌ পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় নদী থেকে লাশটি উদ্ধার করে। নৌ পুলিশ জানায়, উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম চলমান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow