পপুলিজমের মুখোশ ও অর্থশক্তির রাজনীতি: নাইজেল ফারাজ বিতর্ক

সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যমে প্রকাশিত কয়েকটি প্রতিবেদন যুক্তরাজ্যের ডানপন্থি রাজনৈতিক দল Reform UK\'র লিডার Nigel Farage–কে ঘিরে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বিশেষ করে ক্রিপ্টোকারেন্সি ব্যবসায়ী Christopher Harborne–এর কাছ থেকে প্রায় ৫ মিলিয়ন পাউন্ড সমমূল্যের আর্থিক সুবিধা গ্রহণের অভিযোগ ব্রিটিশ রাজনীতিতে বড় ধরনের প্রশ্ন তৈরি করেছে। বিষয়টি শুধু একটি অর্থনৈতিক লেনদেনের বিতর্ক নয়; বরং এটি আধুনিক পপুলিস্ট রাজনীতির প্রকৃতি, নৈতিকতা এবং শ্রেণিগত অবস্থান নিয়ে গভীর আলোচনার সুযোগ তৈরি করেছে। ২) দীর্ঘদিন ধরে রিফর্ম ইউকে নিজেদেরকে “সাধারণ মানুষের দল” হিসেবে উপস্থাপন করে এসেছে। অভিবাসনবিরোধী অবস্থান, ইউরোপীয় ইউনিয়নবিরোধী বক্তব্য, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে ক্ষোভ—এসব ইস্যুকে সামনে রেখে দলটি বিশেষ করে শ্বেতাঙ্গ শ্রমজীবী ও নিম্ন-মধ্যবিত্ত জনগোষ্ঠীর মধ্যে উল্লেখযোগ্য সমর্থন গড়ে তুলেছে। ব্রিটেনের প্রচলিত রাজনৈতিক কাঠামোর বিরুদ্ধে নিজেদেরকে “জনগণের কণ্ঠস্বর” হিসেবে প্রতিষ্ঠা করার কৌশলই ছিল তাদের প্রধান রাজনৈতিক শক্তি। কিন্তু এখানেই জন্ম নেয় মৌলিক প্রশ্নটি —যে দল নিজেকে শ্রমজীবী মানুষের প্রতিনিধি বলে দাবি

পপুলিজমের মুখোশ ও অর্থশক্তির রাজনীতি: নাইজেল ফারাজ বিতর্ক

সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যমে প্রকাশিত কয়েকটি প্রতিবেদন যুক্তরাজ্যের ডানপন্থি রাজনৈতিক দল Reform UK'র লিডার Nigel Farage–কে ঘিরে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বিশেষ করে ক্রিপ্টোকারেন্সি ব্যবসায়ী Christopher Harborne–এর কাছ থেকে প্রায় ৫ মিলিয়ন পাউন্ড সমমূল্যের আর্থিক সুবিধা গ্রহণের অভিযোগ ব্রিটিশ রাজনীতিতে বড় ধরনের প্রশ্ন তৈরি করেছে। বিষয়টি শুধু একটি অর্থনৈতিক লেনদেনের বিতর্ক নয়; বরং এটি আধুনিক পপুলিস্ট রাজনীতির প্রকৃতি, নৈতিকতা এবং শ্রেণিগত অবস্থান নিয়ে গভীর আলোচনার সুযোগ তৈরি করেছে।

২) দীর্ঘদিন ধরে রিফর্ম ইউকে নিজেদেরকে “সাধারণ মানুষের দল” হিসেবে উপস্থাপন করে এসেছে। অভিবাসনবিরোধী অবস্থান, ইউরোপীয় ইউনিয়নবিরোধী বক্তব্য, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে ক্ষোভ—এসব ইস্যুকে সামনে রেখে দলটি বিশেষ করে শ্বেতাঙ্গ শ্রমজীবী ও নিম্ন-মধ্যবিত্ত জনগোষ্ঠীর মধ্যে উল্লেখযোগ্য সমর্থন গড়ে তুলেছে। ব্রিটেনের প্রচলিত রাজনৈতিক কাঠামোর বিরুদ্ধে নিজেদেরকে “জনগণের কণ্ঠস্বর” হিসেবে প্রতিষ্ঠা করার কৌশলই ছিল তাদের প্রধান রাজনৈতিক শক্তি।

কিন্তু এখানেই জন্ম নেয় মৌলিক প্রশ্নটি —যে দল নিজেকে শ্রমজীবী মানুষের প্রতিনিধি বলে দাবি করে, তারা যদি ধনকুবেরদের অর্থায়নের ওপর নির্ভরশীল হয়ে পড়ে, তাহলে সেই রাজনীতির প্রকৃত চরিত্র কী?

পপুলিস্ট রাজনীতির অন্যতম পরিচিত কৌশল হলো “আমরা বনাম অভিজাতরা”—এই বিভাজন তৈরি করা। এখানে “আমরা” বলতে বোঝানো হয় সাধারণ মানুষ, যারা অর্থনৈতিক অনিশ্চয়তা, সামাজিক অবহেলা কিংবা সাংস্কৃতিক উদ্বেগের মধ্যে বাস করছে। অন্যদিকে “অভিজাত” হিসেবে চিহ্নিত করা হয় রাজনৈতিক ক্ষমতাকেন্দ্র, করপোরেট গোষ্ঠী, আন্তর্জাতিক প্রতিষ্ঠান কিংবা তথাকথিত ‘লিবারেল এলিটদের।

শেষ পর্যন্ত মূল প্রশ্নটি থেকেই যায়: সাধারণ মানুষের ক্ষোভ ও হতাশার ভাষা ব্যবহার করা কি সত্যিই জনগণের রাজনীতি, নাকি সেটি কেবল ক্ষমতা ও অর্থের নতুন রূপ? গণতন্ত্রের ভবিষ্যৎ অনেকাংশেই নির্ভর করবে মানুষ এই পার্থক্য কতটা স্পষ্টভাবে বুঝতে পারে তার ওপর।

রিফর্ম ইউকে'র রাজনৈতিক ভাষ্যও এই কাঠামোর ওপর দাঁড়িয়ে। দলটি বারবার দাবি করেছে যে তারা ব্রিটেনের ‘ভুলে যাওয়া মানুষদের’ প্রতিনিধিত্ব করছে। অথচ বাস্তবে দেখা যাচ্ছে, তাদের রাজনৈতিক শক্তির পেছনে রয়েছে বিলিয়নিয়ার অর্থদাতাদের প্রভাব। ফলে প্রশ্ন ওঠা স্বাভাবিক—অভিজাতবিরোধী রাজনীতির আড়ালে কি আরেক ধরনের অভিজাত রাজনীতি তৈরি হচ্ছে না?

৩) এই দ্বৈততা অবশ্য নতুন নয়। বিশ্বের বিভিন্ন দেশে পপুলিস্ট রাজনীতির বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই একটি বড় সমালোচনা রয়েছে—তারা জনগণের ক্ষোভকে রাজনৈতিক পুঁজি হিসেবে ব্যবহার করলেও অর্থনৈতিকভাবে প্রভাবশালী গোষ্ঠীর সঙ্গেই সম্পর্ক বজায় রাখে। লাতিন আমেরিকা থেকে ইউরোপ, এমনকি দক্ষিণ এশিয়াতেও এই প্রবণতা স্পষ্ট। সাধারণ মানুষের হতাশা, নিরাপত্তাহীনতা ও ক্ষোভকে সামনে এনে ক্ষমতায় ওঠা রাজনৈতিক শক্তিগুলো প্রায়ই পরবর্তীতে করপোরেট বা ধনী গোষ্ঠীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়ে।

বাস্তবে শ্রমজীবী মানুষের জীবনে যখন মূল্যস্ফীতি, কর্মসংস্থানের অনিশ্চয়তা, আবাসন সংকট কিংবা সামাজিক নিরাপত্তাহীনতা বাড়তে থাকে, তখন তারা রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি সংবেদনশীল হয়ে ওঠে। এই পরিস্থিতিতে আবেগ হয়ে ওঠে সবচেয়ে কার্যকর রাজনৈতিক অস্ত্র।

পশ্চিমা দেশের পপুলিস্ট দলগুলো সাধারণত কয়েকটি নির্দিষ্ট কৌশল অনুসরণ করে। প্রথমত, তারা মানুষের ক্ষোভের জন্য একটি দৃশ্যমান “দোষী পক্ষ” নির্ধারণ করে—যেমন অভিবাসী, আন্তর্জাতিক প্রতিষ্ঠান কিংবা ‘এলিট’ রাজনীতি। দ্বিতীয়ত, তারা জটিল অর্থনৈতিক ও সামাজিক সমস্যার অত্যন্ত সরল সমাধান উপস্থাপন করে। তৃতীয়ত, তারা নিজেদেরকে “ব্যবস্থার বাইরে থাকা” রাজনৈতিক শক্তি হিসেবে তুলে ধরে, যদিও বাস্তবে তারা ক্ষমতার কাঠামোর মধ্যেই অবস্থান করে।

অভিবাসনকে কেন্দ্র করে নাইজেল ফারাজ এর রাজনীতি এই কৌশলেরই একটি উদাহরণ। ব্রিটেনের অর্থনৈতিক সংকট, জনসেবা খাতের চাপ কিংবা কর্মসংস্থানের জটিল বাস্তবতাকে ব্যাখ্যা করার বদলে অভিবাসনকে প্রধান সমস্যা হিসেবে তুলে ধরা হয়েছে। অথচ অর্থনীতিবিদদের বড় একটি অংশ দীর্ঘদিন ধরেই বলে আসছেন, আধুনিক অর্থনৈতিক সংকটের কারণ অনেক বেশি জটিল এবং তা কেবল অভিবাসনের মাধ্যমে ব্যাখ্যা করা যায় না।

আধুনিক গণতান্ত্রিক রাজনীতিতে অর্থের ভূমিকা অস্বীকার করার উপায় নেই। নির্বাচন পরিচালনা, দলীয় সংগঠন, প্রচারণা—সবকিছুতেই বিপুল অর্থের প্রয়োজন হয়। কিন্তু সমস্যা তৈরি হয় তখনই, যখন বড় অঙ্কের ব্যক্তিগত অনুদান রাজনৈতিক স্বচ্ছতা ও জবাবদিহিকে প্রশ্নবিদ্ধ করে। কারণ জনগণের কাছে তখন স্বাভাবিকভাবেই সন্দেহ তৈরি হয়—রাজনৈতিক দলটি আসলে কাদের স্বার্থ প্রতিনিধিত্ব করছে? সাধারণ মানুষের, নাকি অর্থদাতাদের?

এই কারণেই নাইজেল ফারাজ–কে ঘিরে বিতর্কটি কেবল ব্যক্তিগত নয়; এটি রাজনৈতিক বিশ্বাসযোগ্যতার প্রশ্ন। “জনগণের ভাষা” ব্যবহার করা আর সত্যিকার অর্থে জনগণের স্বার্থে রাজনীতি করা—এই দুইয়ের মধ্যে পার্থক্য এখানেই স্পষ্ট হয়ে ওঠে।

৪) এই বিতর্ক বাংলাদেশের মতো দেশগুলোর জন্যও গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে। দক্ষিণ এশিয়ার রাজনীতিতেও আবেগনির্ভর রাজনৈতিক সংস্কৃতি অত্যন্ত শক্তিশালী। জাতীয়তাবাদ, পারিবারিক উত্তরাধিকার, শহিদ নেতার স্মৃতি কিংবা ধর্মীয় আবেগ—এসবকে কেন্দ্র করে বহু রাজনৈতিক শক্তি নিজেদেরকে “জনগণের প্রতিনিধি” হিসেবে তুলে ধরে। কিন্তু তাদের অর্থায়ন, ক্ষমতার উৎস কিংবা অভ্যন্তরীণ স্বচ্ছতা নিয়ে প্রশ্ন প্রায়ই সামনে আসে।

ডিজিটাল যুগে এই প্রবণতা আরও জটিল হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম রাজনৈতিক ব্র্যান্ডিংকে সহজ করেছে, কিন্তু একই সঙ্গে আবেগনির্ভর বিভাজনও বাড়িয়েছে। ফলে রাজনৈতিক ভাষা যত বেশি জনমুখী হচ্ছে, বাস্তব অর্থনৈতিক সম্পর্ক তত বেশি অদৃশ্য হয়ে যাচ্ছে।

৫) ব্রিটেনে নাইজেল ফারাজ –কে ঘিরে সাম্প্রতিক বিতর্ক তাই একটি বড় সত্য সামনে নিয়ে আসে—পপুলিস্ট রাজনীতি প্রায়ই জনগণের আবেগকে ব্যবহার করে, কিন্তু সেই রাজনীতির অর্থনৈতিক ভিত্তি অনেক সময় জনগণের বাস্তব স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় না।

লেখক : ব্রিটেনপ্রবাসী কলামিস্ট।

এইচআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow