পবিত্র ওমরাহ পালনে সৌদি গেলেন মামুনুল হক

পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।  শনিবার (১৪ মার্চ) ভোরে একটি নির্ধারিত ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। সফরকালে তিনি পবিত্র মক্কায় ওমরাহ আদায় করবেন এবং মদিনায় অবস্থান করে মহানবী (সা.)-এর রওজা জিয়ারত করবেন। এ সময় তিনি দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন। বাংলাদেশ খেলাফত মজলিসের নেতারা তাদের আমিরের এই পবিত্র সফরের সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেন। একইসঙ্গে তিনি যেন নিরাপদে দেশে প্রত্যাবর্তন করতে পারেন, সে জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারা।

পবিত্র ওমরাহ পালনে সৌদি গেলেন মামুনুল হক

পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। 

শনিবার (১৪ মার্চ) ভোরে একটি নির্ধারিত ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

সফরকালে তিনি পবিত্র মক্কায় ওমরাহ আদায় করবেন এবং মদিনায় অবস্থান করে মহানবী (সা.)-এর রওজা জিয়ারত করবেন। এ সময় তিনি দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন।

বাংলাদেশ খেলাফত মজলিসের নেতারা তাদের আমিরের এই পবিত্র সফরের সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেন। একইসঙ্গে তিনি যেন নিরাপদে দেশে প্রত্যাবর্তন করতে পারেন, সে জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow