পবিত্র রমজান উপলক্ষে শিবিরের স্বাগত মিছিল

পবিত্র মাহে রমজানের আগমন উপলক্ষে স্বাগত মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা কলেজ শাখা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে কলেজের কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিলটি বের করে বাংলাদেশ জামায়াতে ইসলামির এ ছাত্র সংঘটনটি। পরে কলেজর শহিদ মিনারের সামনে এসে শেষ হয় মিছিলটি।   এসময় তারা আল কোরআনের আলো, ঘরে ঘরে জ্বালো; আহলান সাহলান, মাহে রমাদান; রমজানের পবিত্রতা, অর্জন করতে হবে; বিপ্লব বিপ্লব,ইসলামি বিপ্লব; অশ্লীলতা বেহায়াপনা, চলবে না চলবে না; দিনের বেলা হোটেল রেস্তোরাঁ, বন্ধ করো করতে হবে ইত্যাদি স্লোগান দেন। মিছিল-পরবর্তী সমাপনী বক্তব্যে ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকিম আহমেদ বলেন, বিশ্বের অন্যান্য দেশে রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো হয়। কিন্তু বাংলাদেশে উল্টো চিত্র দেখা যায়, এই মাসকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীরা পণ্যের মূল্য দ্বিগুণ করে ফেলেন। তিনি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং বাজার তদারকি জোরদারের মাধ্যমে মূল্য কমিয়ে আনার জন্য রাষ্ট্র পরিচালনায় দায়িত্বরত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। রমজানের পবিত্রতা

পবিত্র রমজান উপলক্ষে শিবিরের স্বাগত মিছিল

পবিত্র মাহে রমজানের আগমন উপলক্ষে স্বাগত মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা কলেজ শাখা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে কলেজের কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিলটি বের করে বাংলাদেশ জামায়াতে ইসলামির এ ছাত্র সংঘটনটি। পরে কলেজর শহিদ মিনারের সামনে এসে শেষ হয় মিছিলটি।  

এসময় তারা আল কোরআনের আলো, ঘরে ঘরে জ্বালো; আহলান সাহলান, মাহে রমাদান; রমজানের পবিত্রতা, অর্জন করতে হবে; বিপ্লব বিপ্লব,ইসলামি বিপ্লব; অশ্লীলতা বেহায়াপনা, চলবে না চলবে না; দিনের বেলা হোটেল রেস্তোরাঁ, বন্ধ করো করতে হবে ইত্যাদি স্লোগান দেন।

মিছিল-পরবর্তী সমাপনী বক্তব্যে ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকিম আহমেদ বলেন, বিশ্বের অন্যান্য দেশে রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানো হয়। কিন্তু বাংলাদেশে উল্টো চিত্র দেখা যায়, এই মাসকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীরা পণ্যের মূল্য দ্বিগুণ করে ফেলেন।

তিনি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং বাজার তদারকি জোরদারের মাধ্যমে মূল্য কমিয়ে আনার জন্য রাষ্ট্র পরিচালনায় দায়িত্বরত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়ে তিনি বলেন, রমজান মাস আমাদের কাছে পবিত্রতা ও সংযমের বার্তা নিয়ে আসে। এটি গুনাহ মাফের মাস, আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের উত্তম সময়। তিনি সবার প্রতি আহ্বান জানান, এই পবিত্র মাসের মর্যাদা রক্ষা করে নৈতিকতা, সততা ও মানবিকতার চর্চা করতে।

এসময় সাধারণ ছাত্রদের জন্য সারা মাসব্যাপী কলেজ শাখা শিবিরের পক্ষ থেকে ইফতার বিতরণের ঘোষণা দেন তিনি। এছাড়া বদর দিবসের আগের দিন, বদরের দিন ও তার পরের দিন স্পেশাল ইফতার এবং অর্থসহ কোরআন খতমকারী শিক্ষার্থীদের জন্য বিশেষ পুরস্কারের ঘোষণা দেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow