পরকীয়ার জেরে স্বামী হত্যা, স্ত্রী-প্রেমিকসহ ৩ জনের যাবজ্জীবন

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পরকীয়া প্রেমের জেরে মুকুল মল্লিক নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে স্ত্রী ও তার প্রেমিকসহ তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে অতিরিক্ত দায়রা জজ (দ্বিতীয়) আদালতের বিচারক গৌতম কুমার ঘোষ এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- নিহতের স্ত্রী ফিরোজা খাতুন, আলমগীর হোসেন ও বিল্লাল হোসেন। মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৬ এপ্রিল রাতে বাড়ি থেকে নিখোঁজ হন মুকুল মল্লিক। পরে ১৩ এপ্রিল হরিণাকুণ্ডু থানার গোপীনাথপুর গ্রামের বাঘমারা মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় নিহতের মা আর্জিনা বেগম বাদী হয়ে হরিণাকুণ্ডু থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরকীয়ার জেরে হত্যা হয়েছে মর্মে মামলার তদন্ত কর্মকর্তা তদন্ত শেষে ২০১৮ সালের ৬ জুন আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ বৃহস্পতিবার দুপুরে তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন। এ মামলায় অপর দুই আসামিকে বেকসুর খালাস প্রদান করেন আদালত। মামলায় যাব

পরকীয়ার জেরে স্বামী হত্যা, স্ত্রী-প্রেমিকসহ ৩ জনের যাবজ্জীবন

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পরকীয়া প্রেমের জেরে মুকুল মল্লিক নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে স্ত্রী ও তার প্রেমিকসহ তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে অতিরিক্ত দায়রা জজ (দ্বিতীয়) আদালতের বিচারক গৌতম কুমার ঘোষ এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- নিহতের স্ত্রী ফিরোজা খাতুন, আলমগীর হোসেন ও বিল্লাল হোসেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৬ এপ্রিল রাতে বাড়ি থেকে নিখোঁজ হন মুকুল মল্লিক। পরে ১৩ এপ্রিল হরিণাকুণ্ডু থানার গোপীনাথপুর গ্রামের বাঘমারা মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

ওই ঘটনায় নিহতের মা আর্জিনা বেগম বাদী হয়ে হরিণাকুণ্ডু থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরকীয়ার জেরে হত্যা হয়েছে মর্মে মামলার তদন্ত কর্মকর্তা তদন্ত শেষে ২০১৮ সালের ৬ জুন আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ বৃহস্পতিবার দুপুরে তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন। এ মামলায় অপর দুই আসামিকে বেকসুর খালাস প্রদান করেন আদালত।

মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি আলমগীর হোসেন পলাতক রয়েছেন। আদালত তার বিরুদ্ধে সাজা উল্লেখ করে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন।

এম শাহাজান/কেএইচকে/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow