পরপর দুটি বিশ্বকাপের ফাইনাল খেলতে পারাটা অবিশ্বাস্য: মেসি

রুদ্ধশ্বাস লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে, টানা দ্বিতীয়বার ফুটবল বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্তিনেজের গোলে জয় পায় আকাশি-নীলরা। আগামী রোববার স্পেনের বিপক্ষে ফাইনালে লিওনেল মেসির দল নিজেদের শিরোপা ধরে রাখার মিশনে নামবে। বৃহস্পতিবার ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে আর্জেন্টাইন খেলোয়াড়রা মাঠে উল্লাসে মেতে ওঠেন। সতীর্থদের সঙ্গে আনন্দে যোগ দেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিও। কখনো লাফিয়ে, কখনো হাত উঁচিয়ে, আবার কখনো সতীর্থদের জড়িয়ে ধরে নিজের আবেগ প্রকাশ করেন ৩৯ বছর বয়সী এই তারকা। এ সময় সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় ২০২২ বিশ্বকাপে সৌদি আরবের কাছে হারের পর যা বলেছিলেন, সেটাই আবারও মনে করিয়ে দিলেন মেসি। ২০২২ বিশ্বকাপে নিজেদের শুরুর ম্যাচে সে ম্যাচে হারের পর মেসি বলেছিলেন, ‘আশা হারাবেন না, এই দল আপনাকে কখনো হতাশ করবে না।’  হুবহু সে কথাটাই আজ ইংল্যান্ডকে হারিয়ে বললেন মেসি। তিনি বলেন, ‘সমর্থকদের বলছি, কাতারে যা বলেছিলাম, সেটাই আবার বলছি। এটা উপভোগ করুন। এই দল কখনও আপনাদের হতাশ করবে না।’ ম্যাচ শেষে গণমাধ্যমে দেওয়া এক স

পরপর দুটি বিশ্বকাপের ফাইনাল খেলতে পারাটা অবিশ্বাস্য: মেসি
রুদ্ধশ্বাস লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে, টানা দ্বিতীয়বার ফুটবল বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্তিনেজের গোলে জয় পায় আকাশি-নীলরা। আগামী রোববার স্পেনের বিপক্ষে ফাইনালে লিওনেল মেসির দল নিজেদের শিরোপা ধরে রাখার মিশনে নামবে। বৃহস্পতিবার ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে আর্জেন্টাইন খেলোয়াড়রা মাঠে উল্লাসে মেতে ওঠেন। সতীর্থদের সঙ্গে আনন্দে যোগ দেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিও। কখনো লাফিয়ে, কখনো হাত উঁচিয়ে, আবার কখনো সতীর্থদের জড়িয়ে ধরে নিজের আবেগ প্রকাশ করেন ৩৯ বছর বয়সী এই তারকা। এ সময় সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় ২০২২ বিশ্বকাপে সৌদি আরবের কাছে হারের পর যা বলেছিলেন, সেটাই আবারও মনে করিয়ে দিলেন মেসি। ২০২২ বিশ্বকাপে নিজেদের শুরুর ম্যাচে সে ম্যাচে হারের পর মেসি বলেছিলেন, ‘আশা হারাবেন না, এই দল আপনাকে কখনো হতাশ করবে না।’  হুবহু সে কথাটাই আজ ইংল্যান্ডকে হারিয়ে বললেন মেসি। তিনি বলেন, ‘সমর্থকদের বলছি, কাতারে যা বলেছিলাম, সেটাই আবার বলছি। এটা উপভোগ করুন। এই দল কখনও আপনাদের হতাশ করবে না।’ ম্যাচ শেষে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে দলের আত্মবিশ্বাস ও লড়াকু মানসিকতার প্রশংসা করে আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘আমি জানতাম এই দল শেষ চারে থাকবে এবং শিরোপার জন্য লড়বে। এখন আবারও ফাইনালে উঠেছি। টানা পাঁচটি বড় টুর্নামেন্টের ফাইনাল এবং পরপর দুটি বিশ্বকাপের ফাইনাল খেলতে পারাটা অবিশ্বাস্য। এটা সত্যিই অসাধারণ অর্জন।’ ম্যাচে পিছিয়ে পড়ার পরেও জয় পাওয়ার বিষয়ে মেসি বলেন, ‘এটা শুধু একটা ফুটবল ম্যাচ হলেও, জাতীয় সংগীত শুরু হওয়ার মুহূর্ত থেকেই আমরা বিশেষ কিছু অনুভব করেছি। ম্যাচ কঠিন হয়ে যাওয়ার পরও আমরা বিশ্বাস হারাইনি। নিজেদের খেলায় ফিরেছি, বলের নিয়ন্ত্রণ নিয়েছি এবং প্রতিপক্ষকে চাপে রেখেছি। শেষ পর্যন্ত জয় পাওয়ার আনন্দ ভাষায় প্রকাশ করা কঠিন। এটা শুধু আরেকটা জয় ছিল না। আর্জেন্টিনার মানুষ এই জয়টা অন্য যেকোনো কিছুর চেয়ে বেশি চেয়েছিল।’ ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল জয়ের গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে মেসি বলেন, ‘এই ম্যাচে হারার কোনো সুযোগ ছিল না। যে কারণে ফাইনালের আগে এটি ছিল বিশেষ একটি ম্যাচ। আমরা হারতে পারতাম না। যদি হেরে যেতাম, অনেকেই নানা বোকামিপূর্ণ কথা বলত। আমরা তাদের সেই সুযোগ দিইনি। আমরা জানতাম, ফুটবলীয় সামর্থ্যে আমরা তাদের চেয়ে ভালো। তবে এমন ম্যাচে ইতিহাস, আবেগ ও চাপ সবকিছুই কাজ করে।’ চলতি বিশ্বকাপ নিয়ে নিজের অনুভূতির কথাও জানান মেসি। তিনি বলেন, ‘এই বিশ্বকাপটা একদম পাগলাটে গেছে। আরেকটা বিশ্বকাপ ফাইনালে ওঠাটা অবিশ্বাস্য একটা ব্যাপার।’ ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার স্বপ্ন পূরণে এখন আর মাত্র একটি ম্যাচ দূরে তারা। আগামী ১৯ জুলাই নিউইয়র্কের নিউজার্সিতে অনুষ্ঠিত ফাইনালে স্পেনের মুখোমুখি হবে মেসির দল। মেসির নেতৃত্বে আরেকটি ঐতিহাসিক অধ্যায়ের সামনে দাঁড়িয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow