পরপর ৪ বার ভূমি উন্নয়ন কর প্রদানে শীর্ষে নতুনধরা

সরকারি ভূমি উন্নয়ন কর প্রদানে উল্লেখযোগ্য অবদান রাখায় সংশ্লিষ্ট উপজেলা রাজস্ব কমিটি কর্তৃক এবারও (বাংলা ১৪৩২ সন) বিশেষ সম্মাননা স্মারক লাভ করেছে নতুনধরা এসেটস লিমিটেড। সিরাজদিখান উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসেস রুম্পা ঘোষের হাত থেকে বিশেষ সম্মাননা স্মারক বুঝে নেন নতুনধরা’র প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহীন মিঞা শিকদার। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি টানা চতুর্থবারের মতো এ স্বীকৃতি অর্জন করল।  দেশের অন্যতম স্বনামধন্য আবাসন প্রতিষ্ঠান নতুনধরা এসেটস লিমিটেড ইতোমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ও অনেক অসামান্য স্বীকৃতি অর্জন করেছে। নতুনধরা এসেটস লিমিটেড বেসরকারি আবাসিক প্রকল্পের ভূমি উন্নয়ন বিধিমালা ২০০৪ (সংশোধিত ২০১২ ও ২০১৫) অনুযায়ী জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ কর্তৃক বেসরকারি আবাসন প্রকল্প গ্রহণের পরামর্শ প্রদানের অনুমোদনপ্রাপ্ত দেশের প্রথম আবাসন প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।  এছাড়া প্রতিষ্ঠানটি পরিবেশ অধিদপ্তর কর্তৃক অবস্থানগত ছাড়পত্র, ইআইএ অনুমোদন, পরিবেশগত ছাড়পত্র, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ কর্তৃক ছাড়পত্র, জেলা প্রশাসন কর্তৃক দায়মুক্তি সনদপত্র, দুই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৮

পরপর ৪ বার ভূমি উন্নয়ন কর প্রদানে শীর্ষে নতুনধরা

সরকারি ভূমি উন্নয়ন কর প্রদানে উল্লেখযোগ্য অবদান রাখায় সংশ্লিষ্ট উপজেলা রাজস্ব কমিটি কর্তৃক এবারও (বাংলা ১৪৩২ সন) বিশেষ সম্মাননা স্মারক লাভ করেছে নতুনধরা এসেটস লিমিটেড।

সিরাজদিখান উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসেস রুম্পা ঘোষের হাত থেকে বিশেষ সম্মাননা স্মারক বুঝে নেন নতুনধরা’র প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহীন মিঞা শিকদার। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি টানা চতুর্থবারের মতো এ স্বীকৃতি অর্জন করল। 

দেশের অন্যতম স্বনামধন্য আবাসন প্রতিষ্ঠান নতুনধরা এসেটস লিমিটেড ইতোমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ও অনেক অসামান্য স্বীকৃতি অর্জন করেছে। নতুনধরা এসেটস লিমিটেড বেসরকারি আবাসিক প্রকল্পের ভূমি উন্নয়ন বিধিমালা ২০০৪ (সংশোধিত ২০১২ ও ২০১৫) অনুযায়ী জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ কর্তৃক বেসরকারি আবাসন প্রকল্প গ্রহণের পরামর্শ প্রদানের অনুমোদনপ্রাপ্ত দেশের প্রথম আবাসন প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। 

এছাড়া প্রতিষ্ঠানটি পরিবেশ অধিদপ্তর কর্তৃক অবস্থানগত ছাড়পত্র, ইআইএ অনুমোদন, পরিবেশগত ছাড়পত্র, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ কর্তৃক ছাড়পত্র, জেলা প্রশাসন কর্তৃক দায়মুক্তি সনদপত্র, দুই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৮ বার বিশেষ সম্মাননা এবং জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ২০২৫-২০২৬ অর্থবছরের ভ্যাট সম্মাননা কার্ড লাভ করেছে।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ড. মো. সাদী-উজ-জামান জানান, যথাযথ রিয়েল এস্টেট আইন অনুসরণ, নিয়মিত রাজস্ব পরিশোধ এবং পরিকল্পিত আবাসন প্রকল্প উন্নয়নের ধারাবাহিক প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে এ সম্মাননা অর্জিত হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow