পরমাণু পর্যবেক্ষকদের সফর নিয়ে নতুন সিদ্ধান্ত নিল ইরান
যুক্তরাষ্ট্রের বোমা হামলার শিকার হওয়া পরমাণু স্থাপনাগুলো পরিদর্শনে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)-র পর্যবেক্ষকদের সফর নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছে ইরান। দেশটি বলছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চূড়ান্ত সমঝোতা চুক্তি সম্পন্ন হওয়ার পরই জাতিসংঘের পরমাণু পরিদর্শকদের হামলার শিকার হওয়া পারমাণবিক স্থাপনাগুলোতে প্রবেশের বিষয়টি বিবেচনা করা হবে। বুধবার (২৪ জুন) ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেন, আক্রান্ত পারমাণবিক স্থাপনা ও সংশ্লিষ্ট উপকরণে জাতিসংঘের পরিদর্শকদের প্রবেশাধিকার শুধুমাত্র একটি চূড়ান্ত চুক্তির কাঠামোর মধ্যেই পর্যালোচনা ও নিষ্পত্তি করা হবে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, পরিদর্শনের বিষয়টি নির্ভর করবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সব ধরনের নিষেধাজ্ঞা কার্যকরভাবে প্রত্যাহারের ওপর। গারিবাবাদি আরও বলেন, সুইজারল্যান্ডে অনুষ্ঠিত সাম্প্রতিক আলোচনার সময় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি বৈঠকের অনুরোধ জানালেও ইরানের কোনো কর্মকর্তা তার সঙ্গে সাক্ষাৎ করেননি। এর আগে গ্রোসি বলেছিলেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে পর
যুক্তরাষ্ট্রের বোমা হামলার শিকার হওয়া পরমাণু স্থাপনাগুলো পরিদর্শনে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)-র পর্যবেক্ষকদের সফর নিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছে ইরান। দেশটি বলছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চূড়ান্ত সমঝোতা চুক্তি সম্পন্ন হওয়ার পরই জাতিসংঘের পরমাণু পরিদর্শকদের হামলার শিকার হওয়া পারমাণবিক স্থাপনাগুলোতে প্রবেশের বিষয়টি বিবেচনা করা হবে।
বুধবার (২৪ জুন) ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেন, আক্রান্ত পারমাণবিক স্থাপনা ও সংশ্লিষ্ট উপকরণে জাতিসংঘের পরিদর্শকদের প্রবেশাধিকার শুধুমাত্র একটি চূড়ান্ত চুক্তির কাঠামোর মধ্যেই পর্যালোচনা ও নিষ্পত্তি করা হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, পরিদর্শনের বিষয়টি নির্ভর করবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সব ধরনের নিষেধাজ্ঞা কার্যকরভাবে প্রত্যাহারের ওপর।
গারিবাবাদি আরও বলেন, সুইজারল্যান্ডে অনুষ্ঠিত সাম্প্রতিক আলোচনার সময় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি বৈঠকের অনুরোধ জানালেও ইরানের কোনো কর্মকর্তা তার সঙ্গে সাক্ষাৎ করেননি।
এর আগে গ্রোসি বলেছিলেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে পরিদর্শন অবশ্যই হবে। আজ, কাল কিংবা ১০ দিন পরে হোক এটি ঘটবেই।
উল্লেখ্য, ২০২৫ সালে ইসরায়েল-ইরান ১২ দিনের যুদ্ধের পর থেকে আইএইএ একাধিকবার ইরান সফর করলেও, যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলোতে এখনো প্রবেশাধিকার পায়নি সংস্থাটি।
সূত্র : আল জাজিরা
What's Your Reaction?