পরমাণু পর্যবেক্ষকদের সফর নিয়ে প্রতিক্রিয়া জানাল ইরান

যুক্তরাষ্ট্রের বোমা হামলার শিকার হওয়া পরমাণু স্থাপনাগুলো পরিদর্শনে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)-র পর্যবেক্ষকদের সফর নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটি বলছে, আইএইএর পর্যবেক্ষকদের কোনো সফর বর্তমানে নির্ধারিত নেই।  দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, এ ধরনের পরিদর্শনের জন্য কোনো নির্দিষ্ট প্রটোকল নেই। তবে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) এবং আইএইএ-এর সঙ্গে বিদ্যমান সেফগার্ডস চুক্তির আওতায় ইরান তার বর্তমান বাধ্যবাধকতা পালন অব্যাহত রাখবে। বাঘাইয়ের এই মন্তব্য যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। ভ্যান্স দাবি করেছিলেন, সুইজারল্যান্ডে অনুষ্ঠিত আলোচনায় ইরান আইএইএ পরিদর্শকদের সংশ্লিষ্ট স্থাপনাগুলো পরিদর্শনের অনুমতি দিতে সম্মত হয়েছে। ২০২৫ সালে ইসরায়েল-ইরান ১২ দিনের যুদ্ধের পর থেকে আইএইএ একাধিকবার ইরান সফর করলেও, যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলোতে এখনো প্রবেশাধিকার পায়নি সংস্থাটি। সূত্র : এএফপি

পরমাণু পর্যবেক্ষকদের সফর নিয়ে প্রতিক্রিয়া জানাল ইরান

যুক্তরাষ্ট্রের বোমা হামলার শিকার হওয়া পরমাণু স্থাপনাগুলো পরিদর্শনে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)-র পর্যবেক্ষকদের সফর নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটি বলছে, আইএইএর পর্যবেক্ষকদের কোনো সফর বর্তমানে নির্ধারিত নেই। 

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, এ ধরনের পরিদর্শনের জন্য কোনো নির্দিষ্ট প্রটোকল নেই। তবে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) এবং আইএইএ-এর সঙ্গে বিদ্যমান সেফগার্ডস চুক্তির আওতায় ইরান তার বর্তমান বাধ্যবাধকতা পালন অব্যাহত রাখবে।

বাঘাইয়ের এই মন্তব্য যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। ভ্যান্স দাবি করেছিলেন, সুইজারল্যান্ডে অনুষ্ঠিত আলোচনায় ইরান আইএইএ পরিদর্শকদের সংশ্লিষ্ট স্থাপনাগুলো পরিদর্শনের অনুমতি দিতে সম্মত হয়েছে।

২০২৫ সালে ইসরায়েল-ইরান ১২ দিনের যুদ্ধের পর থেকে আইএইএ একাধিকবার ইরান সফর করলেও, যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলোতে এখনো প্রবেশাধিকার পায়নি সংস্থাটি।

সূত্র : এএফপি

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow