পরশুরামে মানসিক ভারসাম্যহীন বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ
ফেনীর পরশুরামে মো. রুবেল নামে এক মানসিক ভারসাম্যহীন বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (১ জুলাই) বিকেলে বিলোনিয়া স্থলবন্দর ইমিগ্রেশনে অনুষ্ঠিত এক পতাকা বৈঠকের মাধ্যমে রুবেলকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রুবেল মির্জানগর ইউনিয়নের পশ্চিম রাঙ্গামাটিয়া গ্রামের মো. ইউসুফের ছেলে। তিনি বেশ কিছুদিন ধরে প্রবাসে ছিলেন। দেশে ফিরে আসার পর মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে অসাবধানতায় ভারতে চলে যায় রুবেল। ভারতের ইশান চন্দ্রনগরের স্থানীয় লোকজন তাকে আটক করে বিএসএফ’র ৪৩ ব্যাটালিয়নের মন্ডুবস্তি ক্যাম্পের টহলরত সদস্যদের হাতে তুলে দেয়। বিষয়টি জানতে পেরে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) দ্রুত বিএসএফের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে। উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর অধিনায়ক পর্যায়ের আলোচনার পর পতাকা বৈঠকের মাধ্যমে আটক বাংলাদেশি নাগরিক রুবেলকে বিজিবির কাছে হস্তান্তরের বিষয়ে সম্মতি জানায় বিএসএফ। জানা যায়, বুধবার বিকাল পৌনে ৬টার দিকে ফেনী ব্যাটালিয়নের মজুমদারহাট বিওপির কোম্পানি কমান্ডার এবং বিএসএফের ৪৩ ব্যাটালিয়নের বিলোনিয়া ক্যাম্
ফেনীর পরশুরামে মো. রুবেল নামে এক মানসিক ভারসাম্যহীন বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার (১ জুলাই) বিকেলে বিলোনিয়া স্থলবন্দর ইমিগ্রেশনে অনুষ্ঠিত এক পতাকা বৈঠকের মাধ্যমে রুবেলকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।
রুবেল মির্জানগর ইউনিয়নের পশ্চিম রাঙ্গামাটিয়া গ্রামের মো. ইউসুফের ছেলে। তিনি বেশ কিছুদিন ধরে প্রবাসে ছিলেন। দেশে ফিরে আসার পর মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে অসাবধানতায় ভারতে চলে যায় রুবেল। ভারতের ইশান চন্দ্রনগরের স্থানীয় লোকজন তাকে আটক করে বিএসএফ’র ৪৩ ব্যাটালিয়নের মন্ডুবস্তি ক্যাম্পের টহলরত সদস্যদের হাতে তুলে দেয়। বিষয়টি জানতে পেরে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) দ্রুত বিএসএফের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে। উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর অধিনায়ক পর্যায়ের আলোচনার পর পতাকা বৈঠকের মাধ্যমে আটক বাংলাদেশি নাগরিক রুবেলকে বিজিবির কাছে হস্তান্তরের বিষয়ে সম্মতি জানায় বিএসএফ।
জানা যায়, বুধবার বিকাল পৌনে ৬টার দিকে ফেনী ব্যাটালিয়নের মজুমদারহাট বিওপির কোম্পানি কমান্ডার এবং বিএসএফের ৪৩ ব্যাটালিয়নের বিলোনিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডারের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মো. মোস্তাফিজুর রহমান রুবেলকে আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে রুবেলকে তার আত্মীয়স্বজনদের কাছে হস্তান্তর হয়।
What's Your Reaction?