পরিকল্পনা কমিশনের সদস্য হলেন মাহমুদুল, গ্রেড-১ পেলেন লতিফ

প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত সচিব মো. মাহমুদুল হোসাইন খানকে বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) পদে বদলি করা হয়েছে। একই সঙ্গে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ আব্দুল লতিফকে গ্রেড-১ দিয়ে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের (বিকেকেবি) মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়। এছাড়া ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহাম্মদ শাহাদাত হোসাইনকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হিসেবে বদলি করা হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্মসচিব রিপন চাকমাকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। এ জন্য তার চাকরি বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে ন্যস্ত করা হয়েছে। আরএমএম/এমএমকে  

পরিকল্পনা কমিশনের সদস্য হলেন মাহমুদুল, গ্রেড-১ পেলেন লতিফ

প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত সচিব মো. মাহমুদুল হোসাইন খানকে বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) পদে বদলি করা হয়েছে। একই সঙ্গে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ আব্দুল লতিফকে গ্রেড-১ দিয়ে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের (বিকেকেবি) মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়।

এছাড়া ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহাম্মদ শাহাদাত হোসাইনকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হিসেবে বদলি করা হয়েছে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্মসচিব রিপন চাকমাকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। এ জন্য তার চাকরি বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে ন্যস্ত করা হয়েছে।

আরএমএম/এমএমকে

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow