পরিবেশ সুরক্ষায় উজানের প্রবন্ধ প্রতিযোগিতার ফল প্রকাশ

জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষা বিষয়ে জনসচেতনতা তৈরির জন্য উজান আয়োজিত ‌‘জাতীয় প্রবন্ধ প্রতিযোগিতা ২০২৬’-এর চূড়ান্ত ফলাফল ৮ এপ্রিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সারাদেশ থেকে আসা বিপুল সংখ্যক প্রতিযোগীর মধ্য থেকে সৃজনশীলতা, বিষয়বস্তুর গভীরতা এবং উদ্ভাবনী চিন্তার ভিত্তিতে সেরা ১০ জনকে নির্বাচিত করা হয়। জানা যায়, বিগত কয়েক মাস ধরে চলা এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা জলবায়ু সংকট মোকাবিলায় তাদের স্বকীয় ভাবনা ও টেকসই ভবিষ্যতের পরিকল্পনা প্রবন্ধের মাধ্যমে তুলে ধরেন। বিশেষজ্ঞ বিচারকমণ্ডলীর নিবিড় মূল্যায়নের পর ‘বাংলা’ এবং ‘ইংরেজি’—দুই বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। বাংলা বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন বরিশাল ক্যাডেট কলেজের মো. রিজওয়ান রিয়াদ। দ্বিতীয় স্থান অর্জন করেছেন বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের বিশাল মোদক এবং তৃতীয় হয়েছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মুস্তাইনা মঞ্জুর। চতুর্থ স্থান লাভ করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মো. মাহমুদুর রেজা এবং পঞ্চম হয়েছেন চারনবিনপুর এন.এম স্কুল অ্যান্ড কলেজের আবিদ এহসান। আরও পড়ুনলেখমালা যুগপূর্তি পুরস্কার ও সম্মাননা ঘোষ

পরিবেশ সুরক্ষায় উজানের প্রবন্ধ প্রতিযোগিতার ফল প্রকাশ

জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষা বিষয়ে জনসচেতনতা তৈরির জন্য উজান আয়োজিত ‌‘জাতীয় প্রবন্ধ প্রতিযোগিতা ২০২৬’-এর চূড়ান্ত ফলাফল ৮ এপ্রিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সারাদেশ থেকে আসা বিপুল সংখ্যক প্রতিযোগীর মধ্য থেকে সৃজনশীলতা, বিষয়বস্তুর গভীরতা এবং উদ্ভাবনী চিন্তার ভিত্তিতে সেরা ১০ জনকে নির্বাচিত করা হয়।

জানা যায়, বিগত কয়েক মাস ধরে চলা এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা জলবায়ু সংকট মোকাবিলায় তাদের স্বকীয় ভাবনা ও টেকসই ভবিষ্যতের পরিকল্পনা প্রবন্ধের মাধ্যমে তুলে ধরেন। বিশেষজ্ঞ বিচারকমণ্ডলীর নিবিড় মূল্যায়নের পর ‘বাংলা’ এবং ‘ইংরেজি’—দুই বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

বাংলা বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন বরিশাল ক্যাডেট কলেজের মো. রিজওয়ান রিয়াদ। দ্বিতীয় স্থান অর্জন করেছেন বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের বিশাল মোদক এবং তৃতীয় হয়েছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মুস্তাইনা মঞ্জুর। চতুর্থ স্থান লাভ করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মো. মাহমুদুর রেজা এবং পঞ্চম হয়েছেন চারনবিনপুর এন.এম স্কুল অ্যান্ড কলেজের আবিদ এহসান।

ইংরেজি বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির মো. জিহাদুল ইসলাম জিহাদ। দ্বিতীয় হয়েছেন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির নাঈমা সিদ্দিকা এবং তৃতীয় স্থান অধিকার করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মো. ফাহাদ হোসেন ফাহিম। চতুর্থ ও পঞ্চম স্থান অর্জন করেছেন যথাক্রমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফাদিয়া ইসলাম নিজুম এবং নটর ডেম কলেজের এস এম মারদিন রহমান।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, সারাদেশের শিক্ষার্থীদের কাছ থেকে তারা অভূতপূর্ব সাড়া পেয়েছেন। টেকসই ভবিষ্যৎ নিয়ে তরুণ প্রজন্মের এই গভীর আগ্রহ ও অঙ্গীকার তাদের মুগ্ধ করেছে। তারা বিশ্বাস করেন, শিক্ষার্থীদের এই বৈজ্ঞানিক ও সচেতন ভাবনাগুলোই আগামীতে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে।

উজানের প্রতিষ্ঠাতা ও আয়োজক কমিটির সদস্য মো. আশিকুর রহমান বলেন, ‘জলবায়ু পরিবর্তনের এই কঠিন সময়ে তরুণ প্রজন্মের সচেতনতা আমাদের আশাবাদী করে তোলে। অংশগ্রহণকারী প্রতিটি প্রবন্ধই ছিল পরিবেশ সুরক্ষায় একেকটি শক্তিশালী বার্তা। আমরা আনন্দের সাথে জানাচ্ছি, এ প্রতিযোগিতার নির্বাচিত সেরা প্রবন্ধগুলো নিয়ে একটি বিশেষ সংকলন বা বই প্রকাশ করা হবে। যা নতুন প্রজন্মের চিন্তাধারাকে সবার সামনে তুলে ধরবে।’

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow