পরিমাপে কম দেওয়ায় ফিলিং স্টেশনকে অর্ধলাখ টাকা জরিমানা

চুয়াডাঙ্গা সদরের সরোজগঞ্জ বাজারে পেট্রোল ও অকটেন পরিমাপে কম দেওয়ার অভিযোগে ‘মনিরুল ইসলাম ফিলিং স্টেশন’কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এ জরিমানা করেন। অধিদপ্তর সূত্রে জানা যায়, ফিলিং স্টেশনটিতে প্রতি ১০ লিটার পেট্রোল ও অকটেন প্রায় ৫০০ গ্রাম তেল কম দেওয়া হচ্ছিল। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মনিরুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়। এ বিষয়ে মোহাম্মদ মামুনুল হাসান বলেন, ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে কেউ পার পাবে না। পেট্রোল পাম্পে নির্ধারিত পরিমাণের চেয়ে কম তেল দেওয়া গুরুতর অপরাধ। অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে প্রমাণ পাওয়া গেছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযুক্ত ফিলিং স্টেশনের মালিক মনিরুল ইসলাম দাবি করেন, মেশিনের কারিগরি ত্রুটির কারণে এমনটি হয়ে থাকতে পারে। বিষয়টি জানার পর তা ঠিক করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের ভুল এড়াতে সতর্ক থাকবেন তিনি বলেও জানান। অভিযা

পরিমাপে কম দেওয়ায় ফিলিং স্টেশনকে অর্ধলাখ টাকা জরিমানা

চুয়াডাঙ্গা সদরের সরোজগঞ্জ বাজারে পেট্রোল ও অকটেন পরিমাপে কম দেওয়ার অভিযোগে ‘মনিরুল ইসলাম ফিলিং স্টেশন’কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এ জরিমানা করেন।

অধিদপ্তর সূত্রে জানা যায়, ফিলিং স্টেশনটিতে প্রতি ১০ লিটার পেট্রোল ও অকটেন প্রায় ৫০০ গ্রাম তেল কম দেওয়া হচ্ছিল। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মনিরুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়।

রেলের জায়গা দখল করে ব্যবসা, ৪ জনের কারাদণ্ড

এ বিষয়ে মোহাম্মদ মামুনুল হাসান বলেন, ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে কেউ পার পাবে না। পেট্রোল পাম্পে নির্ধারিত পরিমাণের চেয়ে কম তেল দেওয়া গুরুতর অপরাধ। অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে প্রমাণ পাওয়া গেছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযুক্ত ফিলিং স্টেশনের মালিক মনিরুল ইসলাম দাবি করেন, মেশিনের কারিগরি ত্রুটির কারণে এমনটি হয়ে থাকতে পারে। বিষয়টি জানার পর তা ঠিক করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের ভুল এড়াতে সতর্ক থাকবেন তিনি বলেও জানান।

অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অফিস সহকারী রফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল এবং সিন্দুরিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ শরিয়তুল্লাহ উপস্থিত ছিলেন।

হুসাইন মালিক/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow