পরিসংখ্যানের আলোয় ভারত-নিউজিল্যান্ডের লড়াই

টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের মেগা ফাইনালে আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে স্বাগতিক ভারত ও নিউজিল্যান্ড। মেগা এই ফাইনালে ভারতের সামনে যেখানে তৃতীয় শিরোপা জয়ের হাতছানি, সেখানে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নে বিভোর কিউইরা। সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হতে যাওয়া এই মহারণের আগে স্বাগতিক ভারতকে অবশ্য চোখ রাঙাচ্ছে বিশ্বকাপের অতীত পরিসংখ্যান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের জয়ের পাল্লা ভারী হলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে এখন পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে কোনো ম্যাচ জিততে পারেনি ভারত। বিশ্বকাপে এ পর্যন্ত তিনবার মুখোমুখি হয়ে তিনবারই বাজিমাত করেছে ব্ল্যাকক্যাপসরা। ২০০৭ বিশ্বকাপ (জোহানেসবার্গ) : প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপেই দেখা হয় দুই দলের। ড্যানিয়েল ভেট্টোরির অলরাউন্ড নৈপুণ্যে ভারতকে ১০ রানে হারায় নিউজিল্যান্ড। কিউইদের ১৯০ রানের জবাবে ৩৫ বলে ৭৬ রানের দারুণ সূচনার পরও ভারত ৯ উইকেটে ১৮০ রান পর্যন্ত যেতে সক্ষম হয়। ৫ বলে ১৫ রান ও বল হাতে ২০ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন ভেট্টোরি। ২০১৬ বিশ্বকাপ (নাগপুর) : নাগপুরের সুপার টেনের সেই লো-স্কোরিং ম্যাচে কিউই

পরিসংখ্যানের আলোয় ভারত-নিউজিল্যান্ডের লড়াই

টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের মেগা ফাইনালে আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে স্বাগতিক ভারত ও নিউজিল্যান্ড। মেগা এই ফাইনালে ভারতের সামনে যেখানে তৃতীয় শিরোপা জয়ের হাতছানি, সেখানে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নে বিভোর কিউইরা। সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হতে যাওয়া এই মহারণের আগে স্বাগতিক ভারতকে অবশ্য চোখ রাঙাচ্ছে বিশ্বকাপের অতীত পরিসংখ্যান।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের জয়ের পাল্লা ভারী হলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে এখন পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে কোনো ম্যাচ জিততে পারেনি ভারত। বিশ্বকাপে এ পর্যন্ত তিনবার মুখোমুখি হয়ে তিনবারই বাজিমাত করেছে ব্ল্যাকক্যাপসরা।

২০০৭ বিশ্বকাপ (জোহানেসবার্গ) : প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপেই দেখা হয় দুই দলের। ড্যানিয়েল ভেট্টোরির অলরাউন্ড নৈপুণ্যে ভারতকে ১০ রানে হারায় নিউজিল্যান্ড। কিউইদের ১৯০ রানের জবাবে ৩৫ বলে ৭৬ রানের দারুণ সূচনার পরও ভারত ৯ উইকেটে ১৮০ রান পর্যন্ত যেতে সক্ষম হয়। ৫ বলে ১৫ রান ও বল হাতে ২০ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছিলেন ভেট্টোরি।

২০১৬ বিশ্বকাপ (নাগপুর) : নাগপুরের সুপার টেনের সেই লো-স্কোরিং ম্যাচে কিউই স্পিনারদের ঘূর্ণিতে রীতিমতো বিভ্রান্ত হয় ভারত। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১২৬ রান করেছিল নিউজিল্যান্ড। জবাবে মিচেল স্যান্টনার (৪ উইকেট), ইশ সোধি (৩ উইকেট) ও নাথান ম্যাককালামের (২ উইকেট) স্পিন তোপে মাত্র ৭৯ রানেই গুটিয়ে যায় ভারত। ৪৭ রানের বড় জয় পায় কিউইরা।


২০২১ বিশ্বকাপ (দুবাই) : সর্বশেষ ২০২১ আসরে দুবাইয়ের গ্রুপ পর্বের ম্যাচেও ভারতের হতাশা দীর্ঘায়িত হয়। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে মাত্র ১১০ রান করে ভারত। জবাবে ৩৩ বল হাতে রেখেই ৮ উইকেটের সহজ জয় তুলে নেয় কিউইরা।

বিশ্বকাপের মঞ্চে নিউজিল্যান্ডের দাপট থাকলেও আন্তর্জাতিক টি-টোয়েন্টির সার্বিক পরিসংখ্যানে কিন্তু বেশ এগিয়ে ভারত। এখন পর্যন্ত ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণে ৩০ বার মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে ভারতের ১৬ জয়ের বিপরীতে নিউজিল্যান্ড জিতেছে ১১টি ম্যাচে। বাকি ৩টি ম্যাচ টাই হয়; যার দুটিতে সুপার ওভারে জিতেছিল ভারত এবং অন্য ম্যাচটি বৃষ্টি আইনে রান সমান হওয়ায় টাই হিসেবেই শেষ হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow