পরের বিশ্বকাপেও খেলবেন? ভবিষ্যৎ নিয়ে যা বললেন মেসি

লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে জল্পনার শেষ নেই। ২০২৬ বিশ্বকাপের পরও তিনি আর্জেন্টিনার জার্সিতে খেলবেন কি না, এমন প্রশ্ন প্রায়ই উঠে আসে। এবার সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করলেন আর্জেন্টাইন অধিনায়ক নিজেই। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের পর রোববার মিক্সড জোনে মেসিকে প্রশ্ন করা হয়, তিনি কি আরও কয়েক বছর খেলে যাওয়ার পরিকল্পনা করছেন? জবাবে মেসি বলেন, \'হ্যাঁ, অবশ্যই। যত দিন আমি দলের জন্য অবদান রাখতে পারব, শারীরিকভাবে ভালো অনুভব করব এবং সতীর্থদের সাহায্য করতে পারব, তত দিন খেলে যেতে চাই।\' এরপর তাকে সরাসরি ২০৩০ বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে নির্দিষ্ট কোনো প্রতিশ্রুতি দেননি মেসি। তবে সম্ভাবনাও উড়িয়ে দেননি, ‘জানি না। সত্যি বলতে, এখন এটা নিয়ে ভাবছি না। সময়টা এখনও অনেক দূরের। আমি একদিন করে এগোচ্ছি এবং বর্তমানে মনোযোগ দিচ্ছি।’ মেসির এই মন্তব্যে ২০৩০ বিশ্বকাপে তাকে দেখা যেতে পারে—এমন আশা নতুন করে জেগেছে ভক্তদের মধ্যে। যদিও ৪৩ বছর বয়সে সেই আসরে খেলা হবে কি না, সে বিষয়ে এখনই কোনো নিশ্চিত ইঙ্গিত দেননি আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার। বর্তমানে মেসির মূল লক্ষ্য চলমান বিশ্বকাপ এবং নিজে

পরের বিশ্বকাপেও খেলবেন? ভবিষ্যৎ নিয়ে যা বললেন মেসি

লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে জল্পনার শেষ নেই। ২০২৬ বিশ্বকাপের পরও তিনি আর্জেন্টিনার জার্সিতে খেলবেন কি না, এমন প্রশ্ন প্রায়ই উঠে আসে। এবার সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করলেন আর্জেন্টাইন অধিনায়ক নিজেই। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের পর রোববার মিক্সড জোনে মেসিকে প্রশ্ন করা হয়, তিনি কি আরও কয়েক বছর খেলে যাওয়ার পরিকল্পনা করছেন?

জবাবে মেসি বলেন, 'হ্যাঁ, অবশ্যই। যত দিন আমি দলের জন্য অবদান রাখতে পারব, শারীরিকভাবে ভালো অনুভব করব এবং সতীর্থদের সাহায্য করতে পারব, তত দিন খেলে যেতে চাই।'

এরপর তাকে সরাসরি ২০৩০ বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে নির্দিষ্ট কোনো প্রতিশ্রুতি দেননি মেসি। তবে সম্ভাবনাও উড়িয়ে দেননি, ‘জানি না। সত্যি বলতে, এখন এটা নিয়ে ভাবছি না। সময়টা এখনও অনেক দূরের। আমি একদিন করে এগোচ্ছি এবং বর্তমানে মনোযোগ দিচ্ছি।’

মেসির এই মন্তব্যে ২০৩০ বিশ্বকাপে তাকে দেখা যেতে পারে—এমন আশা নতুন করে জেগেছে ভক্তদের মধ্যে। যদিও ৪৩ বছর বয়সে সেই আসরে খেলা হবে কি না, সে বিষয়ে এখনই কোনো নিশ্চিত ইঙ্গিত দেননি আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার। বর্তমানে মেসির মূল লক্ষ্য চলমান বিশ্বকাপ এবং নিজের ফিটনেস ধরে রাখা। ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার বদলে তিনি আপাতত বর্তমানেই মনোযোগ রাখতে চান।

এসকেডি/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow