পর্তুগালে এনসিপি নেতা আকতার হোসেনকে হেনস্তা, ভিডিও ভাইরাল
পর্তুগালের রাজধানী লিসবনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. আকতার হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওটি ঠিক কবে ধারণ করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। শনিবার (২৩ মে) ভোরে এই ঘটনায় একটির ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। হামলার ঘটনার বিষয়ে আকতার হোসেনের ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেওয়া হয়েছে। পোস্টে তিনি লিখেছেন, ‘পর্তুগাল এনসিপির দায়িত্বশীলদের সাথে মিটিং ছিল। মিটিং শেষ হওয়ার সাথে সাথে পর্তুগাল ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাকে পেছন থেকে অস্ত্রসহ অতর্কিত হামলা করে।’ ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি পার্কে হাঁটার সময় হঠাৎ এক যুবক আকতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারেন। পরে আরও দুজন একইভাবে তার ওপর ডিম নিক্ষেপ করেন। একপর্যায়ে তারা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করেন। পরিস্থিতি বেগতিক দেখে আকতার সেখান থেকে দৌড়ে সরে যান। এ ঘটনার প্রতিবাদে ২৩ মে দুপুর সাড়ে ১২টার দিকে এনসিপি সিলেট জেলা শাখার আহ্বায়ক ও সদস্যসচিবের পক্ষ থেকে দলটির ফেসবুক পেজে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, ‘এনসিপি সিলে
পর্তুগালের রাজধানী লিসবনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. আকতার হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওটি ঠিক কবে ধারণ করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
শনিবার (২৩ মে) ভোরে এই ঘটনায় একটির ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। হামলার ঘটনার বিষয়ে আকতার হোসেনের ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেওয়া হয়েছে।
পোস্টে তিনি লিখেছেন, ‘পর্তুগাল এনসিপির দায়িত্বশীলদের সাথে মিটিং ছিল। মিটিং শেষ হওয়ার সাথে সাথে পর্তুগাল ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাকে পেছন থেকে অস্ত্রসহ অতর্কিত হামলা করে।’
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি পার্কে হাঁটার সময় হঠাৎ এক যুবক আকতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারেন। পরে আরও দুজন একইভাবে তার ওপর ডিম নিক্ষেপ করেন। একপর্যায়ে তারা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করেন। পরিস্থিতি বেগতিক দেখে আকতার সেখান থেকে দৌড়ে সরে যান।
এ ঘটনার প্রতিবাদে ২৩ মে দুপুর সাড়ে ১২টার দিকে এনসিপি সিলেট জেলা শাখার আহ্বায়ক ও সদস্যসচিবের পক্ষ থেকে দলটির ফেসবুক পেজে একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, ‘এনসিপি সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন সম্প্রতি আমাদের সঙ্গে সাক্ষাৎ শেষে ব্যক্তিগত সফরে পর্তুগাল গেছেন। সেখানে নিষিদ্ধঘোষিত তথাকথিত ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি’।
What's Your Reaction?