পর্তুগালের একাদশ ঘোষণা
কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে পর্তুগাল। হিউস্টনে আজ গ্রুপ ‘কে’র ম্যাচে বাংলাদেশ সময় রাত ১১টায় ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর মুখোমুখি হবে ইউরোপের দলটি। শক্তির বিচারে পরিষ্কার ফেবারিট পর্তুগাল। আর সেই লড়াইয়ে কোচের হাতে আছে অভিজ্ঞতা ও তারুণ্যের দারুণ এক মিশ্রণ। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের জন্য একাদশ ঘোষণা করেছে পর্তুগাল। যথারীতি প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। গোলপোস্টের নিচে থাকছেন নির্ভরতার প্রতীক দিয়োগো কোস্তা। রক্ষণভাগে অভিজ্ঞ জোয়াও ক্যানসেলো। মাঝমাঠে পর্তুগালের সবচেয়ে বড় শক্তি ব্রুনো ফার্নান্দেস, ভিতিনিয়া ও জোয়াও নেভেসের প্রতি আস্থা রেখেছেন কোচ। ৪১ বছর বয়সের দোরগোড়ায় দাঁড়িয়েও গোলের ক্ষুধা হারাননি পর্তুগিজ অধিনায়ক। বিশ্বকাপ ইতিহাসে টানা ছয়টি আসরে গোল করার অনন্য কীর্তি গড়ার সুযোগ রয়েছে তার সামনে। তাই কঙ্গোর বিপক্ষে ম্যাচে সবার নজর থাকবে রোনালদোর দিকেই। কাগজে-কলমে পর্তুগাল এগিয়ে থাকলেও বিশ্বকাপের মঞ্চে কোনো প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তবে সম্ভাব্য একাদশ বিবেচনায় ইউরোপের অন্যতম শক্তিশালী দল নিয়েই ম
কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে পর্তুগাল। হিউস্টনে আজ গ্রুপ ‘কে’র ম্যাচে বাংলাদেশ সময় রাত ১১টায় ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর মুখোমুখি হবে ইউরোপের দলটি। শক্তির বিচারে পরিষ্কার ফেবারিট পর্তুগাল। আর সেই লড়াইয়ে কোচের হাতে আছে অভিজ্ঞতা ও তারুণ্যের দারুণ এক মিশ্রণ।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের জন্য একাদশ ঘোষণা করেছে পর্তুগাল। যথারীতি প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। গোলপোস্টের নিচে থাকছেন নির্ভরতার প্রতীক দিয়োগো কোস্তা। রক্ষণভাগে অভিজ্ঞ জোয়াও ক্যানসেলো। মাঝমাঠে পর্তুগালের সবচেয়ে বড় শক্তি ব্রুনো ফার্নান্দেস, ভিতিনিয়া ও জোয়াও নেভেসের প্রতি আস্থা রেখেছেন কোচ।
৪১ বছর বয়সের দোরগোড়ায় দাঁড়িয়েও গোলের ক্ষুধা হারাননি পর্তুগিজ অধিনায়ক। বিশ্বকাপ ইতিহাসে টানা ছয়টি আসরে গোল করার অনন্য কীর্তি গড়ার সুযোগ রয়েছে তার সামনে। তাই কঙ্গোর বিপক্ষে ম্যাচে সবার নজর থাকবে রোনালদোর দিকেই।
কাগজে-কলমে পর্তুগাল এগিয়ে থাকলেও বিশ্বকাপের মঞ্চে কোনো প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তবে সম্ভাব্য একাদশ বিবেচনায় ইউরোপের অন্যতম শক্তিশালী দল নিয়েই মাঠে নামছে রোনালদোর পর্তুগাল। আর সেই শক্তিশালী দলটির লক্ষ্য হবে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করা।
পর্তুগালের একাদশ ঘোষণা
পর্তুগালের একাদশ: কস্তা; কানসেলো, আরাউজো , ভেইগা, মেন্দেস; ভিতিনিয়া, নেভেস; ফার্নান্দেজ, বের্নার্দো, নেতো; ক্রিস্টিয়ানো রোনালদো।
What's Your Reaction?