পর্দা নামল বাভাসি চলচ্চিত্র উৎসবের, সেরার পুরস্কার পেলেন কারা

পর্দা নামল ‘আন্তর্জাতিক বাভাসি চলচ্চিত্র উৎসব-২০২৬’-এর ১০ম চলচ্চিত্র উৎসবের। বৃহস্পতিবার (০৬ আগস্ট) সন্ধ্যা সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন- কানু কুমার নাথ (সিঙ্গাপুর আয়োজক প্রতিনিধি) নাট্যকার ফরিদুল ইসলাম রুবেল, পরিচালক মো. ফাহাদ, অভিনেতা ফরিদ হোসাইন ও মো. জাহিদুল ইসলাম (দ্য ডেইলি সান)। রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে আন্তর্জাতিক বাভাসি চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাভাসি চলচ্চিত্র উৎসবের জুরি বোর্ডে যারা ছিলেন অভিনেতা মোশাররফ করিম, পরিচালক নাজনীন হাসান খান এবং অভিনেতা ও পরিচালক শামীম জামান।  দেশ ও দেশের বাহির থেকে ৭৫টি চলচ্চিত্র জমা পড়ে। সেখান থেকে প্রদর্শীত ৫টি চলচ্চিত্রের মধ্যে ৫ ক্যাটাগরিতে ৫ জনকে চূড়ান্ত হিসেবে পুরস্কার প্রদান করা হয়। উৎসবে সেরা সিনেমার পুরস্কার জিতে নিয়েছে  (দ্য পেনান্স) । উৎসবে সেরা অভিনেতা মেঘলা পিনারু (ব্যাড)। সেরা চিত্রনাট্যকার কৌশিক গাঙ্গুলী (মেঘের পরে মেঘ)। সেরা মিউজিক ডিরেক্টর আদিত্য সন্ন্যাসী (দ্য পেনান্স)। সেরা সম্পাদক নম্রতা রাও (রঙ পেন্সিল)।  অনুষ্ঠান শেষে সবার সম্মিলিত আলাপচারিতায় মুখরিত হয়ে ওঠে পুরো হল

পর্দা নামল বাভাসি চলচ্চিত্র উৎসবের, সেরার পুরস্কার পেলেন কারা
পর্দা নামল ‘আন্তর্জাতিক বাভাসি চলচ্চিত্র উৎসব-২০২৬’-এর ১০ম চলচ্চিত্র উৎসবের। বৃহস্পতিবার (০৬ আগস্ট) সন্ধ্যা সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন- কানু কুমার নাথ (সিঙ্গাপুর আয়োজক প্রতিনিধি) নাট্যকার ফরিদুল ইসলাম রুবেল, পরিচালক মো. ফাহাদ, অভিনেতা ফরিদ হোসাইন ও মো. জাহিদুল ইসলাম (দ্য ডেইলি সান)। রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে আন্তর্জাতিক বাভাসি চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাভাসি চলচ্চিত্র উৎসবের জুরি বোর্ডে যারা ছিলেন অভিনেতা মোশাররফ করিম, পরিচালক নাজনীন হাসান খান এবং অভিনেতা ও পরিচালক শামীম জামান।  দেশ ও দেশের বাহির থেকে ৭৫টি চলচ্চিত্র জমা পড়ে। সেখান থেকে প্রদর্শীত ৫টি চলচ্চিত্রের মধ্যে ৫ ক্যাটাগরিতে ৫ জনকে চূড়ান্ত হিসেবে পুরস্কার প্রদান করা হয়। উৎসবে সেরা সিনেমার পুরস্কার জিতে নিয়েছে  (দ্য পেনান্স) । উৎসবে সেরা অভিনেতা মেঘলা পিনারু (ব্যাড)। সেরা চিত্রনাট্যকার কৌশিক গাঙ্গুলী (মেঘের পরে মেঘ)। সেরা মিউজিক ডিরেক্টর আদিত্য সন্ন্যাসী (দ্য পেনান্স)। সেরা সম্পাদক নম্রতা রাও (রঙ পেন্সিল)।  অনুষ্ঠান শেষে সবার সম্মিলিত আলাপচারিতায় মুখরিত হয়ে ওঠে পুরো হলরুম। এ সময় নিজেদের ব্যক্তিগত আলাপের পাশাপাশি চলচ্চিত্র উন্নয়নের জন্য করণীয় সম্পর্কে আলোকপাত করেন উপস্থিত ব্যক্তিরা। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow