পর্দার পরিচিত মুখ অভিনেত্রী রিনা রহমান আর নেই

দেশের বরেণ্য অভিনয়শিল্পী রিনা রহমান আর নেই। সোমবার (৩ আগস্ট) রাত ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশের অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ’। সংগঠনটির পক্ষ থেকে সামাজিকমাধ্যমে প্রকাশিত এক শোকবার্তায় রিনা রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। জানা গেছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন এই গুণী অভিনেত্রী। অসুস্থতা সত্ত্বেও তিনি অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সাম্প্রতিক সময়ে নিয়মিত কাজ করতে পারছিলেন না। মৃত্যুর আগ পর্যন্ত তিনি জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘পরম্পরা’-তে অভিনয় করছিলেন। দীর্ঘ কয়েক দশকের অভিনয়জীবনে টেলিভিশন নাটক, চলচ্চিত্র ও মঞ্চে অসংখ্য স্মরণীয় চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা অর্জন করেন রিনা রহমান। তার অভিনীত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে বিটিভির কালজয়ী নাটক ‘সংশপ্তক’ (১৯৮৭), চলচ্চিত্র ‘ঠিকানা’ (১৯৯৪), ‘ঘানি’ (২০০৬) এবং জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘মান অভিমান’।

পর্দার পরিচিত মুখ অভিনেত্রী রিনা রহমান আর নেই

দেশের বরেণ্য অভিনয়শিল্পী রিনা রহমান আর নেই। সোমবার (৩ আগস্ট) রাত ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশের অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ’।

সংগঠনটির পক্ষ থেকে সামাজিকমাধ্যমে প্রকাশিত এক শোকবার্তায় রিনা রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

জানা গেছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন এই গুণী অভিনেত্রী। অসুস্থতা সত্ত্বেও তিনি অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সাম্প্রতিক সময়ে নিয়মিত কাজ করতে পারছিলেন না। মৃত্যুর আগ পর্যন্ত তিনি জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘পরম্পরা’-তে অভিনয় করছিলেন।

দীর্ঘ কয়েক দশকের অভিনয়জীবনে টেলিভিশন নাটক, চলচ্চিত্র ও মঞ্চে অসংখ্য স্মরণীয় চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা অর্জন করেন রিনা রহমান। তার অভিনীত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে বিটিভির কালজয়ী নাটক ‘সংশপ্তক’ (১৯৮৭), চলচ্চিত্র ‘ঠিকানা’ (১৯৯৪), ‘ঘানি’ (২০০৬) এবং জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘মান অভিমান’।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow