পলিথিনের প্যাকেট থেকে কান্নার আওয়াজ, খুলতেই মিললো নবজাতক

চট্টগ্রামের মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে (এনআইসিইউ) ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় এলাকার ভোলা সওদাগর বাড়ির মীর হোসেনের ঘরের সদর দরজার সামনে থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির সামনে পড়ে থাকা একটি কালো পলিথিনের প্যাকেট দেখে সন্দেহ হয় মীর হোসেনের। কাছে গিয়ে কান্নার শব্দ শুনে প্যাকেটটি খুললে ভেতরে সদ্যজাত একটি কন্যাশিশুকে দেখতে পান তিনি। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। পরে শিশুটিকে উদ্ধার করে বারইয়ারহাট সেফা ইনসান হাসপাতালে নেওয়া হয়। বারইয়ারহাট সেফা ইনসান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এস এ ফারুক বলেন, ‌‘হাসপাতালে আনার সময় নবজাতকটির ওজন স্বাভাবিকের তুলনায় কিছুটা কম ছিল। তার শারীরিক অবস্থাও দুর্বল ছিল। প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণের পর অবস্থার উন্নতি হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’ এ বিষয়ে মিরসরাই উপজেলা নির্ব

পলিথিনের প্যাকেট থেকে কান্নার আওয়াজ, খুলতেই মিললো নবজাতক

চট্টগ্রামের মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে (এনআইসিইউ) ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় এলাকার ভোলা সওদাগর বাড়ির মীর হোসেনের ঘরের সদর দরজার সামনে থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির সামনে পড়ে থাকা একটি কালো পলিথিনের প্যাকেট দেখে সন্দেহ হয় মীর হোসেনের। কাছে গিয়ে কান্নার শব্দ শুনে প্যাকেটটি খুললে ভেতরে সদ্যজাত একটি কন্যাশিশুকে দেখতে পান তিনি। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। পরে শিশুটিকে উদ্ধার করে বারইয়ারহাট সেফা ইনসান হাসপাতালে নেওয়া হয়।

পলিথিনের প্যাকেট থেকে কান্নার আওয়াজ, খুলতেই মিললো নবজাতক

বারইয়ারহাট সেফা ইনসান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এস এ ফারুক বলেন, ‌‘হাসপাতালে আনার সময় নবজাতকটির ওজন স্বাভাবিকের তুলনায় কিছুটা কম ছিল। তার শারীরিক অবস্থাও দুর্বল ছিল। প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণের পর অবস্থার উন্নতি হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

এ বিষয়ে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার বলেন, ‘শিশুটির সার্বিক বিষয়ে উপজেলা প্রশাসন নজর রাখছে। পরবর্তী প্রয়োজনীয় আইনগত ও সামাজিক সুরক্ষার ব্যবস্থাও নেওয়া হবে।’

এম মাঈন উদ্দিন/এসআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow