পল্লবীতে জামায়াতের পোলিং অফিসারসহ ২ জনের কারাদণ্ড, কেন্দ্র থেকে বহিষ্কার
রাজধানীর পল্লবীতে মিরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অবৈধ অনুপ্রবেশ এবং প্রভাব বিস্তারের দায়ে জামায়াতের দাঁড়িপাল্লা মার্কার দুইজন এজেন্টকে দুই বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১১ ফেব্রুয়ারি) নির্বাচনী দায়িত্ব পালনকালে অনিয়মের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক এই কারাদণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, মেহেদি হাসান খাদেম (৩২), রাইহান হোসেন (২৩)। নির্বাচনের আগের রাতে ঢাকা-১৬ আসনের মিরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ‘দাঁড়িপাল্লা’ মার্কার দুই এজেন্ট নিয়ম বহির্ভূতভাবে কেন্দ্রে প্রবেশ করেন। ওই কেন্দ্রের দায়িত্বরত পোলিং অফিসার মোছা. সুমনা ইসলাম (সহকারী শিক্ষিকা) এই অবৈধ অনুপ্রবেশে সহায়তা করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সুমনা ইসলাম স্থানীয় ৬নং ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদকের স্ত্রী। ঘটনাটি নজরে আসার পর তাৎক্ষণিকভাবে সেখানে উপস্থিত হন নির্বাহী ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক। তিনি গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৭৩-এর ২(বি) ধারা অনুযায়ী দোষীদের বিচার করেন। অবৈধ প্রভাব বিস্তারের দায়ে দুইজনকে ২ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছ
রাজধানীর পল্লবীতে মিরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অবৈধ অনুপ্রবেশ এবং প্রভাব বিস্তারের দায়ে জামায়াতের দাঁড়িপাল্লা মার্কার দুইজন এজেন্টকে দুই বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১১ ফেব্রুয়ারি) নির্বাচনী দায়িত্ব পালনকালে অনিয়মের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক এই কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, মেহেদি হাসান খাদেম (৩২), রাইহান হোসেন (২৩)।
নির্বাচনের আগের রাতে ঢাকা-১৬ আসনের মিরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ‘দাঁড়িপাল্লা’ মার্কার দুই এজেন্ট নিয়ম বহির্ভূতভাবে কেন্দ্রে প্রবেশ করেন। ওই কেন্দ্রের দায়িত্বরত পোলিং অফিসার মোছা. সুমনা ইসলাম (সহকারী শিক্ষিকা) এই অবৈধ অনুপ্রবেশে সহায়তা করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুমনা ইসলাম স্থানীয় ৬নং ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদকের স্ত্রী। ঘটনাটি নজরে আসার পর তাৎক্ষণিকভাবে সেখানে উপস্থিত হন নির্বাহী ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক। তিনি গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৭৩-এর ২(বি) ধারা অনুযায়ী দোষীদের বিচার করেন।
অবৈধ প্রভাব বিস্তারের দায়ে দুইজনকে ২ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১৫ দিনের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।
অনিয়মের দায়ে অভিযুক্ত পোলিং অফিসার মোছা. সুমনা ইসলামকে তাৎক্ষণিকভাবে নির্বাচনী দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।
প্রিজাইডিং অফিসার নিশ্চিত করেছেন যে, কেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে দ্রুত এই পদক্ষেপ নেওয়া হয়।
What's Your Reaction?