পল্লবীতে ধর্ষণের পর শিশুহত্যা: আসামিদের এজলাসে নেওয়া হচ্ছে
রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশুকে ধর্ষণের পর হত্যার বহুল আলোচিত মামলার রায় আজ রোববার (৭ জুন) বেলা ১১টায় ঘোষণা করার কথা। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় ঘোষণা করবেন। সংশ্লিষ্ট আদালত সূত্রে জানা গেছে, রায় ঘোষণার আগে সকাল সাড়ে ১০টা থেকে আসামিদের ট্রাইব্যুনালের এজলাসে নেওয়ার প্রস্তুতি শুরু করে পুলিশ। এ সময় আদালত চত্বরে বিপুল সংখ্যক গণমাধ্যমকর্মীর উপস্থিতি দেখা যায়। রায়কে কেন্দ্র করে আদালত এলাকায় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। একই সময় আইনজীবীদেরও এজলাসে উঠতে দেখা যায়। এর আগে সকাল ৮টা ২৯ মিনিটে আদালতে আনা হয় আসামি স্বপ্না আক্তারকে। পরে সকাল ৮টা ৫০ মিনিটে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে প্রধান আসামি সোহেল রানাকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণা কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে পুলিশের অতিরিক্ত সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। রায়কে কেন্দ্র করে ঢাকা মহানগর দায়রা জজ আদালত এলাকায় অতিরিক্ত তিন প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে। আদালত এলাকায় আগে থেকেই দায়িত্বে থাকা দুই প্লাটুন সদস্যসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য অবস্থান করছেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রস
রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশুকে ধর্ষণের পর হত্যার বহুল আলোচিত মামলার রায় আজ রোববার (৭ জুন) বেলা ১১টায় ঘোষণা করার কথা। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় ঘোষণা করবেন।
সংশ্লিষ্ট আদালত সূত্রে জানা গেছে, রায় ঘোষণার আগে সকাল সাড়ে ১০টা থেকে আসামিদের ট্রাইব্যুনালের এজলাসে নেওয়ার প্রস্তুতি শুরু করে পুলিশ। এ সময় আদালত চত্বরে বিপুল সংখ্যক গণমাধ্যমকর্মীর উপস্থিতি দেখা যায়। রায়কে কেন্দ্র করে আদালত এলাকায় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। একই সময় আইনজীবীদেরও এজলাসে উঠতে দেখা যায়।
এর আগে সকাল ৮টা ২৯ মিনিটে আদালতে আনা হয় আসামি স্বপ্না আক্তারকে। পরে সকাল ৮টা ৫০ মিনিটে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে প্রধান আসামি সোহেল রানাকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণা কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে পুলিশের অতিরিক্ত সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
রায়কে কেন্দ্র করে ঢাকা মহানগর দায়রা জজ আদালত এলাকায় অতিরিক্ত তিন প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে। আদালত এলাকায় আগে থেকেই দায়িত্বে থাকা দুই প্লাটুন সদস্যসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য অবস্থান করছেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপকমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রায় ঘোষণা কেন্দ্র করে অতিরিক্ত তিন প্লাটুন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। অর্থাৎ প্রায় ৬০ জন অতিরিক্ত পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি আদালত এলাকায় নিয়োজিত আরও প্রায় ৪০ জন সদস্য রয়েছেন। সব মিলিয়ে ১০০ জনের বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।
তিনি আরও বলেন, আদালতে সাধারণ মানুষের উপস্থিতিও তুলনামূলক কম। আমরা কোনো ধরনের ঝুঁকি বা আশঙ্কা দেখছি না। তারপরও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
গত ১৯ মে নিজ বাসার পাশের একটি ফ্ল্যাটে ধর্ষণ ও হত্যার শিকার হয় দ্বিতীয় শ্রেণির ওই শিক্ষার্থী। ঘটনার পর দেশজুড়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়। দ্রুত বিচার নিশ্চিত করার দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকেও দ্রুত বিচার সম্পন্ন করার আশ্বাস দেওয়া হয়।
ঘটনার দিনই প্রধান আসামি সোহেল রানাকে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। একইসঙ্গে আটক করা হয় তার স্ত্রী স্বপ্না আক্তারকে। পরদিন শিশুটির বাবা পল্লবী থানায় মামলা দায়ের করেন।
এমডিএএ/এসএনআর
What's Your Reaction?