পল্লী বিদ্যুতের ভূতুড়ে বিলকে অগ্রহণযোগ্য বললেন এমপি এরশাদ উল্লাহ
পল্লী বিদ্যুতের ভূতুড়ে বিল অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য (এমপি) ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ। তিনি বলেছেন, ভূতুড়ে বিল যেন জনগণকে দিতে না হয় সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা প্রশাসন আয়োজিত ক্রীড়াসামগ্রী বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আরও পড়ুন জয়পুরহাট / পল্লি বিদ্যুতের বিলে ভূতুড়ে কাণ্ড, ৬১ হাজার টাকার বিল ১ হাজারে সংশোধন এর আগে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কোনো জিনিসপত্রের দাম বাড়েনি বরং নিত্যপণ্যের দাম কমানো হয়েছে। এবারের বাজেটে ৬১টি পণ্যের কর রহিত করা হয়েছে। এ সরকারকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছে। এ সরকারের দায়িত্ব হচ্ছে জনগণকে স্বস্তি দেওয়া এবং আর্থসামাজিক উন্নয়ন করা। এদিন উপজেলা প্রশাসনের উদ্যােগে জলাতঙ্ক রোধে অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন, ক্রীড়াসামগ্রী, স্যানিটারি ন্যাপকিন, ঢেউটিন, সেলাই মেশিন বিতরণ, পৌরসভার জিআর (চাল) বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এছাড়া মৎস্যচাষ প্রদর্শনী খামারের উপকরণ বিতরণ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যােগে আমন ব
পল্লী বিদ্যুতের ভূতুড়ে বিল অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য (এমপি) ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ। তিনি বলেছেন, ভূতুড়ে বিল যেন জনগণকে দিতে না হয় সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা প্রশাসন আয়োজিত ক্রীড়াসামগ্রী বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এর আগে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কোনো জিনিসপত্রের দাম বাড়েনি বরং নিত্যপণ্যের দাম কমানো হয়েছে। এবারের বাজেটে ৬১টি পণ্যের কর রহিত করা হয়েছে। এ সরকারকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছে। এ সরকারের দায়িত্ব হচ্ছে জনগণকে স্বস্তি দেওয়া এবং আর্থসামাজিক উন্নয়ন করা।
এদিন উপজেলা প্রশাসনের উদ্যােগে জলাতঙ্ক রোধে অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন, ক্রীড়াসামগ্রী, স্যানিটারি ন্যাপকিন, ঢেউটিন, সেলাই মেশিন বিতরণ, পৌরসভার জিআর (চাল) বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
এছাড়া মৎস্যচাষ প্রদর্শনী খামারের উপকরণ বিতরণ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যােগে আমন বীজ-সার, সবজি বীজ, ফলজ গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এরশাদ উল্লাহ।
বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমন তালুকদার, কৃষি কর্মকর্তা শাহনুর ইসলাম, মৎস্য কর্মকর্তা নাঈম হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, সদস্য শওকত আলম, বিএনপি নেতা ইছহাক চৌধুরী, নুরুন্নবী চৌধুরী, চেয়ারম্যান হামিদুল হক মন্নান, শহীদুল্লাহ চৌধুরী ও মেহেদী হাসান সুজন প্রমুখ।
এমডিআইএইচ/এমএমকে
What's Your Reaction?

