পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াতের হাতাহাতি

নেত্রকোনার পূর্বধলায় পশুর হাট ইজারাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটেছে। বুধবার (২০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে পূর্বধলা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ ঘটনার সূত্রপাত হয়। পরে ইজারা কার্যক্রম বন্ধ করে দেয় প্রশাসন। প্রত্যক্ষদর্শী ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৯ মে) উপজেলা প্রশাসন ১১টি ইউনিয়নে ৫৩টি স্থানে অস্থায়ী পশুর হাট ইজারা বিজ্ঞপ্তি দেয়। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসনীম জাহানের উপস্থিতিতে প্রকাশ্যে ইজারা ডাক শুরু হয়। এসময় বিএনপি ও জামায়াতের নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। একপর্যায়ে উভয় দলের নেতা-কর্মীদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ইজারা কার্যক্রম স্থগিত করে দেয় উপজেলা প্রশাসন। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সরকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান ফোন ধরেননি। পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, ‘পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক র

পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াতের হাতাহাতি

নেত্রকোনার পূর্বধলায় পশুর হাট ইজারাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটেছে।

বুধবার (২০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে পূর্বধলা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ ঘটনার সূত্রপাত হয়। পরে ইজারা কার্যক্রম বন্ধ করে দেয় প্রশাসন।

প্রত্যক্ষদর্শী ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৯ মে) উপজেলা প্রশাসন ১১টি ইউনিয়নে ৫৩টি স্থানে অস্থায়ী পশুর হাট ইজারা বিজ্ঞপ্তি দেয়। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসনীম জাহানের উপস্থিতিতে প্রকাশ্যে ইজারা ডাক শুরু হয়। এসময় বিএনপি ও জামায়াতের নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। একপর্যায়ে উভয় দলের নেতা-কর্মীদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ইজারা কার্যক্রম স্থগিত করে দেয় উপজেলা প্রশাসন।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সরকারী কমিশনার (ভূমি) তাসনীম জাহান ফোন ধরেননি।

পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, ‘পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এইচ এম কামাল/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow