পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট ২৩ ও ২৯ এপ্রিল

ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের যে তফসিল ঘোষণা করেছে, সে অনুযায়ী রাজ্যটিতে  ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল- এই দুই ধাপে ভোটগ্রহণ করা হবে। দেশটির রাজধানী নয়াদিল্লিতে রবিবার (১৫ মার্চ) সাংবাদ সম্মেলনে এসে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পশ্চিমবঙ্গসহ চারটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের তফসিল ঘোষণা করেন। অন্যগুলোতে এক দফাতে হলেও শুধু পশ্চিমবঙ্গে দুই ধাপে ভোটগ্রহণ হবে। এর মধ্য দিয়ে বেজে গেল হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের ঘণ্টা। 

পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট ২৩ ও ২৯ এপ্রিল

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow