পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে: বিজেপির বিরুদ্ধে মমতার তোপ
বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জী বলেছেন, পশ্চিমবঙ্গকে একটি ‘কারাগারে’ পরিণত করা হয়েছে। তার দাবি, রাজ্যে অসংখ্য মানুষের বিরুদ্ধে মামলা দিয়ে জেলে পাঠানো হচ্ছে। মঙ্গলবার (৪ আগস্ট) কলকাতার কালীঘাটে নিজ বাসভবন থেকে বিভিন্ন সমসাময়িক ইস্যুতে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন মমতা ব্যানার্জী। আরও পড়ুন মমতার জনসভায় অতিরিক্ত ভিড়, দলের বিরুদ্ধে মামলা করল পুলিশ তিনি বলেন, কত হাজার মামলা হয়েছে মানুষের নামে, সবাই জেলে। পশ্চিমবঙ্গকে একটা কারাগারে পরিণত করেছে। কোথায় গেল আমার সোনার বাংলা? কোথায় আমার মা-মাটি-মানুষের বাংলা? কোথায় রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা? কোথায় নজরুলের বাংলা? কোথায় বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, নেতাজি সুভাষচন্দ্র বসু, সম্প্রীতি ও সংস্কৃতির বাংলা? রাজ্যে বিজেপির ‘গেরুয়াকরণ’ চলছে বলে অভিযোগ করেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, ক্ষমতায় এসে মাথা থেকে পা পর্যন্ত সবকিছু গেরুয়াকরণ করা হচ্ছে। এ সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নাম উল্লেখ না করে তাকে কটাক্ষ করেন মমতা ব্যানার্জী। তিনি বলেন, অ
বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জী বলেছেন, পশ্চিমবঙ্গকে একটি ‘কারাগারে’ পরিণত করা হয়েছে। তার দাবি, রাজ্যে অসংখ্য মানুষের বিরুদ্ধে মামলা দিয়ে জেলে পাঠানো হচ্ছে।
মঙ্গলবার (৪ আগস্ট) কলকাতার কালীঘাটে নিজ বাসভবন থেকে বিভিন্ন সমসাময়িক ইস্যুতে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন মমতা ব্যানার্জী।
তিনি বলেন, কত হাজার মামলা হয়েছে মানুষের নামে, সবাই জেলে। পশ্চিমবঙ্গকে একটা কারাগারে পরিণত করেছে। কোথায় গেল আমার সোনার বাংলা? কোথায় আমার মা-মাটি-মানুষের বাংলা? কোথায় রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা? কোথায় নজরুলের বাংলা? কোথায় বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, নেতাজি সুভাষচন্দ্র বসু, সম্প্রীতি ও সংস্কৃতির বাংলা?
রাজ্যে বিজেপির ‘গেরুয়াকরণ’ চলছে বলে অভিযোগ করেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, ক্ষমতায় এসে মাথা থেকে পা পর্যন্ত সবকিছু গেরুয়াকরণ করা হচ্ছে।
এ সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নাম উল্লেখ না করে তাকে কটাক্ষ করেন মমতা ব্যানার্জী। তিনি বলেন, অন্যদের চোর বলছেন। কিন্তু আপনারা তো নিজেরাই এই সরকারে ছিলেন। প্রায় ১১ বছর। তার আগেও আপনার বাবা সংসদ সদস্য ছিলেন, আপনিও সংসদ সদস্য ছিলেন। তৃণমূল কংগ্রেসের কারণেই আপনার বাবা কেন্দ্রীয় সরকারের মন্ত্রী হয়েছিলেন। তখন তো কিছু বলেননি। এখন ভাজা মাছও উল্টে খেতে জানেন না।
বিজেপির বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ তুলে মমতা বলেন, বিজেপির বিধায়কেরা বিডিও ও আইসির চেয়ারে গিয়ে বসছেন। এটা কি তাদের কাজ? পুরো টেবিল সাজিয়ে টাকা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। বলা হচ্ছে, এত টাকা দাও, ওত টাকা দাও। টাকার বান্ডিল গোনা হচ্ছে। আর তারাই আবার মাফিয়াদের কথা বলেন। অথচ তারাই সবচেয়ে বেশি মাফিয়াদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছে। খুন, চুরি ও ডাকাতিকে মদত দিয়েছে।
নারী নির্যাতনের ঘটনা টেনে তৃণমূল সুপ্রিমো বলেন, ব্রিজ মোহন মামলায় কুস্তিগিরেরা বিচার পান না। আড়াই বছরের শিশুও বিচার পায় না। প্রায় ২১–২২ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। একজনের ক্ষেত্রেও এমন ঘটনা ঘটলে আমরা ব্যবস্থা নিয়েছি। কিন্তু এত ঘটনার পরও মানুষকে ভুক্তভোগীদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। পুলিশ দিয়ে হুমকি দেওয়া হচ্ছে, যাতে কেউ সেখানে যেতে না পারেন।
নেতাজি সুভাষচন্দ্র বসুকে যথাযথ সম্মান দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন মমতা ব্যানার্জী। তিনি বলেন, নেতাজিকে সম্মান দিতে পারেন না। অথচ যারা তাকে অসম্মান করেন, তাদেরই সম্মান জানানো হয়। দেশের দিকে তাকান। আগে ঘর সামলান, সম্প্রীতি রক্ষা করুন। ভাগাভাগির রাজনীতি করবেন না।
মমতা আরও বলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু সম্প্রীতির প্রতীক ছিলেন। তার বাহিনীতে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান—সব ধর্মের মানুষ ছিলেন। প্রত্যেক সেনা শিবিরে মন্দির, মসজিদ ও গুরদুয়ারা ছিল। সবাই স্বাধীনভাবে প্রার্থনা করতেন। আজ পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে, তা সবাই দেখছে।
ডিডি/কেএএ/
What's Your Reaction?

