পশ্চিমবঙ্গসহ ভারতের ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণা

ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, তামিলনাডু, কেরালা এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে দুই দফায় আগামী ২৩ এবং ২৯ এপ্রিল ভোট নেওয়া হবে। আসাম, কেরালা ও পুদুচেরিতে একটিমাত্র দফায় ৯ এপ্রিল ভোটগ্রহণ হবে। তামিলনাডুতেও এক দফায় আগামী ২৩ এপ্রিল ভোট হবে। ভোট গণনা আগামী ৪ মে। রোববার (১৫ মার্চ) বিকেলে দিল্লির বিজ্ঞান ভবনে সংবাদ সম্মেলন করে ভোটের দিনক্ষণ জানিয়ে দেন প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিশনের অন্য দুই সদস্য ড. সুখবির সিং সান্ধু এবং ড. বিবেক জোশি। আর ভোটের দিন ঘোষণার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট রাজ্যগুলোতে কার্যকর হয়ে গেল নির্বাচনি আচরণবিধি (মডেল কোড অফ কন্ডাক্ট)। পশ্চিমবঙ্গের মোট ২৯৪ আসনের জন্য দুই দফায় ভোট নেওয়া হবে। প্রথম দফার ভোট আগামী ২৩ এপ্রিল, দ্বিতীয় ও শেষ দফার ভোট ২৯ এপ্রিল। শেষবার ২০২১ সালের বিধানসভা নির্বাচন হয়েছিল আট দফায়। সেক্ষেত্রে সাম্প্রতিক সময়ে এত কম দফায় ভোট হতে চলেছে। তবে নির্বাচন কমিশন জানিয়েছে কম দফায় ভোট হলেও পশ্চিমবঙ্গে রাজনৈতিক সহিংসতার কথা মাথায় র

পশ্চিমবঙ্গসহ ভারতের ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণা

ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, তামিলনাডু, কেরালা এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন।

পশ্চিমবঙ্গে দুই দফায় আগামী ২৩ এবং ২৯ এপ্রিল ভোট নেওয়া হবে। আসাম, কেরালা ও পুদুচেরিতে একটিমাত্র দফায় ৯ এপ্রিল ভোটগ্রহণ হবে। তামিলনাডুতেও এক দফায় আগামী ২৩ এপ্রিল ভোট হবে। ভোট গণনা আগামী ৪ মে।

রোববার (১৫ মার্চ) বিকেলে দিল্লির বিজ্ঞান ভবনে সংবাদ সম্মেলন করে ভোটের দিনক্ষণ জানিয়ে দেন প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিশনের অন্য দুই সদস্য ড. সুখবির সিং সান্ধু এবং ড. বিবেক জোশি।

আর ভোটের দিন ঘোষণার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট রাজ্যগুলোতে কার্যকর হয়ে গেল নির্বাচনি আচরণবিধি (মডেল কোড অফ কন্ডাক্ট)।

পশ্চিমবঙ্গের মোট ২৯৪ আসনের জন্য দুই দফায় ভোট নেওয়া হবে। প্রথম দফার ভোট আগামী ২৩ এপ্রিল, দ্বিতীয় ও শেষ দফার ভোট ২৯ এপ্রিল।

শেষবার ২০২১ সালের বিধানসভা নির্বাচন হয়েছিল আট দফায়। সেক্ষেত্রে সাম্প্রতিক সময়ে এত কম দফায় ভোট হতে চলেছে।

তবে নির্বাচন কমিশন জানিয়েছে কম দফায় ভোট হলেও পশ্চিমবঙ্গে রাজনৈতিক সহিংসতার কথা মাথায় রেখে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী এবং পর্যবেক্ষক নিয়োগ করা হবে। এক কথায় অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে কমিশন বদ্ধপরিকর।

পশ্চিমবঙ্গে মূল লড়াই ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস এবং প্রধান বিরোধী দল বিজেপির মধ্যে। গত ২০১১ সাল থেকে রাজ্যটিতে ক্ষমতায় রয়েছে মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস। আগামী ৭ মে রাজ্য বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। সেক্ষেত্রে তার আগেই নতুন সরকার গঠন করতে হবে।

ডিডি/এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow