পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল, পরিচয়ের রাজনীতি ও নতুন উদ্বেগ
ক্ষমতায় দীর্ঘসময় থাকলে যে স্বাভাবিক রাজনৈতিক ক্লান্তি তৈরি হয়, পশ্চিমবঙ্গের রাজনীতিতে তারই পুনরাবৃত্তি দেখা গেল। টানা শাসনের ফলে প্রশাসনে পরিবারতন্ত্র, ক্ষমতার কেন্দ্রীকরণ ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ক্রমেই জোরালো হয়—যা শেষ পর্যন্ত জনঅসন্তোষে রূপ নেয়। এই বাস্তবতাই একসময় ৩৪ বছরের শাসনের অবসান ঘটিয়েছিল বামফ্রন্টের; আর এবার সেই চাপ এসে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়-এর নেতৃত্বাধীন শাসনের ওপর। রাজনৈতিক শূন্যতা কখনো ফাঁকা থাকে না। পশ্চিমবঙ্গের সেই অসন্তোষের জায়গা দুঃখজনকভাবে দখল করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। কিন্তু এই উত্থানকে ঘিরে সবচেয়ে বেশি উদ্বেগে রয়েছে সংখ্যালঘু জনগোষ্ঠী। ভোটের আগে প্রায় ৮৯ লাখ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়া—‘বিদেশি’ তকমা কিংবা নাগরিকত্ব সংশয়ের মতো ইস্যু—রাজনীতিকে আরও অনিশ্চিত ও উদ্বেগজনক করে তুলেছে। তবে এই উত্থান কেবল ক্ষমতার পালাবদলের প্রশ্নেই সীমাবদ্ধ নয়; বরং পরিচয়ভিত্তিক রাজনীতি, নাগরিকত্ব ও ভাষা-সংস্কৃতিকে ঘিরে নতুন বিতর্কও সামনে এসেছে। রাজনৈতিক অসন্তোষ থেকে ক্ষমতার বিকল্পের উত্থান যে কোনো দেশেই, দীর্ঘ সময় ক্ষমতায় থাকা দলগুলোর বিরুদ্ধে সাধারণত প্রশাসনিক স্বেচ
ক্ষমতায় দীর্ঘসময় থাকলে যে স্বাভাবিক রাজনৈতিক ক্লান্তি তৈরি হয়, পশ্চিমবঙ্গের রাজনীতিতে তারই পুনরাবৃত্তি দেখা গেল। টানা শাসনের ফলে প্রশাসনে পরিবারতন্ত্র, ক্ষমতার কেন্দ্রীকরণ ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ক্রমেই জোরালো হয়—যা শেষ পর্যন্ত জনঅসন্তোষে রূপ নেয়। এই বাস্তবতাই একসময় ৩৪ বছরের শাসনের অবসান ঘটিয়েছিল বামফ্রন্টের; আর এবার সেই চাপ এসে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়-এর নেতৃত্বাধীন শাসনের ওপর।
রাজনৈতিক শূন্যতা কখনো ফাঁকা থাকে না। পশ্চিমবঙ্গের সেই অসন্তোষের জায়গা দুঃখজনকভাবে দখল করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। কিন্তু এই উত্থানকে ঘিরে সবচেয়ে বেশি উদ্বেগে রয়েছে সংখ্যালঘু জনগোষ্ঠী। ভোটের আগে প্রায় ৮৯ লাখ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়া—‘বিদেশি’ তকমা কিংবা নাগরিকত্ব সংশয়ের মতো ইস্যু—রাজনীতিকে আরও অনিশ্চিত ও উদ্বেগজনক করে তুলেছে। তবে এই উত্থান কেবল ক্ষমতার পালাবদলের প্রশ্নেই সীমাবদ্ধ নয়; বরং পরিচয়ভিত্তিক রাজনীতি, নাগরিকত্ব ও ভাষা-সংস্কৃতিকে ঘিরে নতুন বিতর্কও সামনে এসেছে।
রাজনৈতিক অসন্তোষ থেকে ক্ষমতার বিকল্পের উত্থান
যে কোনো দেশেই, দীর্ঘ সময় ক্ষমতায় থাকা দলগুলোর বিরুদ্ধে সাধারণত প্রশাসনিক স্বেচ্ছাচারিতা, পরিবারতন্ত্র ও ক্ষমতার কেন্দ্রীকরণের অভিযোগ বাড়তে থাকে। পশ্চিমবঙ্গেও এমন অভিযোগের প্রতিধ্বনি-ই হচ্ছিল গত কয়েক বছর ধরেই। এর ফলেই বিরোধী শক্তি হিসেবে বিজেপির উত্থান অনেকের কাছে অবশ্যম্ভাবী রাজনৈতিক প্রক্রিয়া বলে মনে হয়েছে।
কিন্তু এই পরিবর্তন ঘিরে সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্যে উদ্বেগ বাড়ছে। ভোটার তালিকা সংশোধন, নাগরিকত্ব বিতর্ক ও “অনুপ্রবেশ” ইস্যু—এসব বিষয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে আসে। ফলে নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতা কেবল উন্নয়ন বা প্রশাসনের প্রশ্নে সীমাবদ্ধ নেই; বরং নাগরিক পরিচয়ও রাজনীতির গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে এখন।
‘অনুপ্রবেশ’ থেকে ভাষা-রাজনীতি বিতর্ক
ভারতের কিছু সংবাদমাধ্যমে আলোচিত হয়েছে—রাজনৈতিক বক্তৃতায় “বাংলাদেশি অনুপ্রবেশকারী” প্রসঙ্গের সঙ্গে বাংলা ভাষাকেও যুক্ত করা হচ্ছে। নির্বাচনি প্রচারণায় অনুপ্রবেশ ও জনসংখ্যাগত পরিবর্তনের প্রশ্নকে গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ বিজেপির শীর্ষ নেতারা বিভিন্ন জনসভায় এই ইস্যু উল্লেখ করেছেন।
পশ্চিমবঙ্গের রাজনীতি এখন এক জটিল বাস্তবতার সামনে দাঁড়িয়ে—একদিকে ক্ষমতার পরিবর্তনের স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া, অন্যদিকে সামাজিক সম্প্রীতি ও বহুত্ববাদ রক্ষার চ্যালেঞ্জ। এই পরিবর্তনের প্রভাব কেবল একটি রাজ্যের সীমায় আবদ্ধ থাকবে না; বরং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতেও এর প্রতিধ্বনি শোনা যেতে পারে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তন এখন শুধু ক্ষমতার পালাবদল নয়—বরং পরিচয়, ভাষা ও সহাবস্থানের ভবিষ্যৎ নিয়ে এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরীক্ষার সময়।
ভারতের দৈনিক আজকালের একটা রিপোর্টে এ নিয়ে উল্লেখ করা হয়েছে এভাবে---- ''মোদ্দা কথা হল, ভাষায় হিন্দু মুসলমান ভাগ করে দাও। সংস্কৃত, তৎসম শব্দে বোঝাই সেকেলে সাধু ভাষাকে ফিরিয়ে আনো। ওটা হিন্দুদের। আর ম্লেচ্ছ শব্দে ভরা 'বাংলাদেশি' ভাষা আলাদা করে দাও মুসলমানদের জন্য। অনুপ্রবেশের ফলে বাঙালির ভাষা সংস্কৃতি বদলে যাচ্ছে বলে মোদির হা হুতাশের পিছনে মোদ্দা কথা ওটাই। এতদিনের জমি দখল হচ্ছে বলে হুংকারের পাশাপাশি এবার ভাষাদখল হচ্ছে বলে নতুন ন্যারেটিভ আমদানি হবে। ওপারেও সংস্কৃতবর্জিত বাংলা নিয়ে জামাতের তৎপরতা মাঝেমধ্যে দেখা যায় বই কি। তবে আশার কথা, দুই বাংলাতেই এইসব উদ্যোগ হালে পানি পায়নি।''
বিশ্লেষকদের মতে, এখানেই নতুন রাজনৈতিক বয়ান তৈরি হচ্ছে—যেখানে ভাষা ও সংস্কৃতির পরিবর্তনকে নিরাপত্তা ও পরিচয়ের প্রশ্নের সঙ্গে যুক্ত করা হচ্ছে। বাংলা ভাষার ভিন্ন ভিন্ন উপভাষা ও ব্যবহারকে ঘিরে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, তা রাজনৈতিকভাবে স্পর্শকাতর হয়ে উঠেছে।
ভাষাবিদরা মনে করিয়ে দেন, বাংলা ভাষা নিজেই বহু উপভাষা ও আঞ্চলিক রূপের সমষ্টি। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ভাষা ব্যবহারের পার্থক্য স্বাভাবিক ভাষাগত বিবর্তনের অংশ। তাই ভাষাকে রাজনৈতিক পরিচয়ের ভিত্তি বানানো হলে তা সামাজিক বিভাজন বাড়াতে পারে—এমন আশঙ্কা যেমন পশ্চিমবঙ্গের বাংলাভাষাভাষি মানুষের তেমনি সচেতন সকল গোষ্ঠীরই।
পরিচয়ভিত্তিক রাজনীতির বিস্তার
সাম্প্রতিক ভারতের রাজনীতিতে পরিচয়ভিত্তিক মেরুকরণের প্রবণতা বাড়ছে—এমন মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একটি বড় অংশের। পশ্চিমবঙ্গেও এই প্রবণতার প্রভাব নিয়ে আলোচনা হচ্ছে। ধর্ম, ভাষা ও নাগরিকত্ব—এই তিনটি বিষয় এখন রাজনীতির কেন্দ্রীয় আলোচনায়। সমালোচকদের মতে, এই রাজনীতির ফলে সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা ও সামাজিক সম্প্রীতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। অন্যদিকে বিজেপির সমর্থকদের দাবি—তারা জাতীয় নিরাপত্তা ও সীমান্ত ব্যবস্থাপনার প্রশ্নকে সামনে আনছে।
পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তন বাংলাদেশেও আলোচনার বিষয় হয়ে উঠেছে। দুই বাংলার ভাষা, সংস্কৃতি ও অর্থনৈতিক যোগাযোগ দীর্ঘদিনের। ফলে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তনের প্রভাব নিয়ে বাংলাদেশের বুদ্ধিজীবী ও রাজনৈতিক মহলেও মতভেদ দেখা দেবেই। কেউ কেউ মনে করেন, পশ্চিমবঙ্গের ক্ষমতার পরিবর্তন স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। অন্যরা মনে করেন, পরিচয়ভিত্তিক রাজনীতির বিস্তার আঞ্চলিক সামাজিক সম্প্রীতির জন্য উদ্বেগজনক হতে পারে।
পশ্চিমবঙ্গের রাজনীতি এখন এক জটিল বাস্তবতার সামনে দাঁড়িয়ে—একদিকে ক্ষমতার পরিবর্তনের স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া, অন্যদিকে সামাজিক সম্প্রীতি ও বহুত্ববাদ রক্ষার চ্যালেঞ্জ। এই পরিবর্তনের প্রভাব কেবল একটি রাজ্যের সীমায় আবদ্ধ থাকবে না; বরং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতেও এর প্রতিধ্বনি শোনা যেতে পারে।
সব মিলিয়ে বলা যায়, পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তন এখন শুধু ক্ষমতার পালাবদল নয়—বরং পরিচয়, ভাষা ও সহাবস্থানের ভবিষ্যৎ নিয়ে এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরীক্ষার সময়।
লেখক : ব্রিটেনপ্রবাসী কলামিস্ট।
এইচআর/জেআইএম
What's Your Reaction?