পশ্চিমবঙ্গে থুতু, পানের পিক, ময়লা ফেললেই গুনতে হবে জরিমানা

পশ্চিমবঙ্গে শহর ও নগরাঞ্চলকে পরিচ্ছন্ন রাখতে থুতু, পানের পিক, প্লাস্টিক বর্জ্য, ময়লা ফেললেই এখন থেকে গুনতে হবে জরিমানা। আগামী ১ সেপ্টেম্বরের থেকে এই নিয়ম কার্যকর করা হবে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের নগরোন্নয়ন ও পৌরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। এ বিষয়ে অগ্নিমিত্রা পাল জানান, এখন থেকে যেখানে খুশি থুতু, পানির পিক, ময়লা ফেলা যাবে না। ময়লা প্লাস্টিক ফেলা বন্ধ, রাস্তা নোংরা করলেই নেওয়া হবে জরিমানা। দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, মিরিকেও চালু হচ্ছে এই নিয়ম। এছাড়াও শহর ও নগরাঞ্চলেও চালু হচ্ছে এই নিয়ম। এতে যেমন সাধারণ মানুষের অসুবিধা কমবে তেমনি দৃশ্য দূষণও রোধ হবে। তিনি আরও বলেন, আমরা যখন কোনো শপিংমল বা বড় প্রতিষ্ঠানে যাই তখন পরিবেশ পরিস্কার রাখার বিষয়ে খুব সচেতন থাকি। কিন্তু রাস্তায় বেরোলেই সেই সচেতনতা কোথায় চলে যায়? মলে গেলে ভদ্র আর রাস্তায় নামলে অভদ্র -এই মানসিকতা বদলাতে হবে। তিনি বলেন, রাস্তার ধারে প্লাস্টিক, খাবারের প্যাকেট বা অন্যান্য বর্জ্য ফেলার ক্ষেত্রেও কড়া নজরদারি চালানো হবে। পাশাপাশি দৃশ্য দূষণ রোধে বেআইনি পোস্টার, ব্যানার ও দেওয়াল লিখনের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়ার পরিক

পশ্চিমবঙ্গে থুতু, পানের পিক, ময়লা ফেললেই গুনতে হবে জরিমানা

পশ্চিমবঙ্গে শহর ও নগরাঞ্চলকে পরিচ্ছন্ন রাখতে থুতু, পানের পিক, প্লাস্টিক বর্জ্য, ময়লা ফেললেই এখন থেকে গুনতে হবে জরিমানা। আগামী ১ সেপ্টেম্বরের থেকে এই নিয়ম কার্যকর করা হবে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের নগরোন্নয়ন ও পৌরমন্ত্রী অগ্নিমিত্রা পাল।

এ বিষয়ে অগ্নিমিত্রা পাল জানান, এখন থেকে যেখানে খুশি থুতু, পানির পিক, ময়লা ফেলা যাবে না। ময়লা প্লাস্টিক ফেলা বন্ধ, রাস্তা নোংরা করলেই নেওয়া হবে জরিমানা। দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, মিরিকেও চালু হচ্ছে এই নিয়ম। এছাড়াও শহর ও নগরাঞ্চলেও চালু হচ্ছে এই নিয়ম। এতে যেমন সাধারণ মানুষের অসুবিধা কমবে তেমনি দৃশ্য দূষণও রোধ হবে।

তিনি আরও বলেন, আমরা যখন কোনো শপিংমল বা বড় প্রতিষ্ঠানে যাই তখন পরিবেশ পরিস্কার রাখার বিষয়ে খুব সচেতন থাকি। কিন্তু রাস্তায় বেরোলেই সেই সচেতনতা কোথায় চলে যায়? মলে গেলে ভদ্র আর রাস্তায় নামলে অভদ্র -এই মানসিকতা বদলাতে হবে।

তিনি বলেন, রাস্তার ধারে প্লাস্টিক, খাবারের প্যাকেট বা অন্যান্য বর্জ্য ফেলার ক্ষেত্রেও কড়া নজরদারি চালানো হবে। পাশাপাশি দৃশ্য দূষণ রোধে বেআইনি পোস্টার, ব্যানার ও দেওয়াল লিখনের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

অগ্নিমিত্রা পাল বলেন, আগামী তিন মাস সাধারণ মানুষের জন্য সচেতনতা বৃদ্ধির প্রচার চালানো হবে এই সময়ের মধ্যে নাগরিকদের নিজেদের অভ্যাস পরিবর্তনের সুযোগ দেওয়া হবে। তবে ১ সেপ্টেম্বরের পরে কেউ যদি রাস্তা নোংরা করেন তার বিরুদ্ধে আর্থিক জরিমানা করা হবে।

রাস্তায় থুতু ফেলা কিংবা পানির পিক ফেলার উপরে আগেও নিষেধাজ্ঞা এবং জরিমানার নিয়ম চালু ছিল। বিগত সরকারের আমলেও এক্ষেত্রে ৫০০ রুপি করে জরিমানা ঘোষণা করা হয়েছিল। তবে সেই জরিমানা বাড়বে কিনা সেই বিষয়ে আলাদা করে কিছু জানানো হয়নি।

এরই মধ্যে শহর ও নগরাঞ্চলকে স্বচ্ছ রাখতে রাজ্য সরকারের পক্ষ থেকে চালু করা হয়েছে স্বচ্ছ অ্যাপ। কোথাও নোংরা দেখলেই ছবি তুলে সেই অ্যাপে আপলোড করার জন্য সাধারণ মানুষকে পরামর্শ দেওয়া হয়েছে। স্থানীয় পৌরসভা সেই ছবি দেখে ব্যবস্থা নেবে।

রাজ্য সরকারের আশা, জনসচেতনতা ও কঠোর আইন প্রয়োগের মাধ্যমে পশ্চিমবঙ্গের শহর ও নগরাঞ্চলকে আরও পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর এবং বাসযোগ্য করে তোলা সম্ভব হবে।

ডিডি/টিটিএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow