পশ্চিমবঙ্গে নির্বাচন: তিনদিন বন্ধ বাংলাবান্ধা স্থলবন্দর
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচন উপলক্ষে আজ মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে টানা তিনদিন বন্ধ রয়েছে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রফতানি। একই সময়ে বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের পারাপারও স্থগিত থাকবে। মঙ্গলবার এসব তথ্য নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দরের ইনচার্জ আবুল কালাম আজাদ। স্থলবন্দর সূত্র জানায়, নির্বাচন উপলক্ষে ২১ এপ্রিল থেকে ২৩ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত টানা বন্ধ থাকবে আমদানি রপ্তানি। শুক্রবার সরকারি ছুটির কারণে সেদিনও বন্ধ থাকবে আমদানি-রপ্তানি। সাপ্তাহিক ছুটিসহ চারদিন পর শনিবার (২৫ এপ্রিল) সকাল থেকে আবারো সচল হবে স্থলবন্দর। বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ কেফায়েতুল ওয়ারেস বলেন, সাপ্তাহিক ছুটিসহ চারদিন বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও শুক্রবার থেকে ইমিগ্রেশন চেকপোস্ট চালু থাকবে। তিনদিন পর চেকপোস্ট দিয়ে ভারত, নেপাল ও ভুটানে যাতায়াত করতে পারবেন পাসপোর্টধারী যাত্রীরা। সফিকুল আলম/এফএ/জেআইএম
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচন উপলক্ষে আজ মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে টানা তিনদিন বন্ধ রয়েছে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রফতানি। একই সময়ে বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের পারাপারও স্থগিত থাকবে।
মঙ্গলবার এসব তথ্য নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দরের ইনচার্জ আবুল কালাম আজাদ।
স্থলবন্দর সূত্র জানায়, নির্বাচন উপলক্ষে ২১ এপ্রিল থেকে ২৩ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত টানা বন্ধ থাকবে আমদানি রপ্তানি। শুক্রবার সরকারি ছুটির কারণে সেদিনও বন্ধ থাকবে আমদানি-রপ্তানি। সাপ্তাহিক ছুটিসহ চারদিন পর শনিবার (২৫ এপ্রিল) সকাল থেকে আবারো সচল হবে স্থলবন্দর।
বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ কেফায়েতুল ওয়ারেস বলেন, সাপ্তাহিক ছুটিসহ চারদিন বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও শুক্রবার থেকে ইমিগ্রেশন চেকপোস্ট চালু থাকবে। তিনদিন পর চেকপোস্ট দিয়ে ভারত, নেপাল ও ভুটানে যাতায়াত করতে পারবেন পাসপোর্টধারী যাত্রীরা।
সফিকুল আলম/এফএ/জেআইএম
What's Your Reaction?