পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি, বললেন শুভেন্দু

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, এই রাজ্যে তাঁর দল বিজেপি সরকার গঠন করবে। আজ সোমবার ভোট গণনায় এগিয়ে থাকার খবরের প্রতিক্রিয়ায় শুভেন্দু অধিকারী এই আশা প্রকাশ করেন। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা করা হচ্ছে আজ। গণনা করা ভোটের প্রাথমিক প্রবণতা অনুযায়ী, রাজ্যে বিজেপি এগিয়ে আছে। পিছিয়ে আছে ক্ষমতাসীন দল তৃণমূল। বিজেপির এগিয়ে থাকা আসনসংখ্যা ১৮২। অন্যদিকে, রাজ্যের বর্তমান ক্ষমতাসীন দল তৃণমূলের এগিয়ে থাকা আসনসংখ্যা ১০৯। ২৯৪ আসনের এই বিধানসভায় সরকার গঠনের জন্য কোনো দলের প্রয়োজন ১৪৮ আসনে জয়। ২০২১ সালে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল মাত্র ৭৭টি আসন। অন্যদিকে তৃণমূল পেয়েছিল ২১৪টি আসন। ভারতীয় গণমাধ্যম বলছে, স্থানীয় ইস্যু, প্রার্থী নির্বাচন, এবং কেন্দ্রীয় রাজনীতির প্রভাব-সব মিলিয়ে ভোটের এই ধারা পরিবর্তনের পেছনে একাধিক কারণ থাকতে পারে। কিছু এলাকায় তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল ও নেতৃত্ব নিয়ে অসন্তোষও প্রভাব ফেলেছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির প্রধান শমীক ভট্টাচার্য বলেছেন,  বিজেপি কর্মীদের স্বপ্ন এখন বাস্তব হতে যাচ্

পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে বিজেপি, বললেন শুভেন্দু

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, এই রাজ্যে তাঁর দল বিজেপি সরকার গঠন করবে। আজ সোমবার ভোট গণনায় এগিয়ে থাকার খবরের প্রতিক্রিয়ায় শুভেন্দু অধিকারী এই আশা প্রকাশ করেন।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা করা হচ্ছে আজ। গণনা করা ভোটের প্রাথমিক প্রবণতা অনুযায়ী, রাজ্যে বিজেপি এগিয়ে আছে। পিছিয়ে আছে ক্ষমতাসীন দল তৃণমূল।

বিজেপির এগিয়ে থাকা আসনসংখ্যা ১৮২। অন্যদিকে, রাজ্যের বর্তমান ক্ষমতাসীন দল তৃণমূলের এগিয়ে থাকা আসনসংখ্যা ১০৯।

২৯৪ আসনের এই বিধানসভায় সরকার গঠনের জন্য কোনো দলের প্রয়োজন ১৪৮ আসনে জয়।

২০২১ সালে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল মাত্র ৭৭টি আসন। অন্যদিকে তৃণমূল পেয়েছিল ২১৪টি আসন।

ভারতীয় গণমাধ্যম বলছে, স্থানীয় ইস্যু, প্রার্থী নির্বাচন, এবং কেন্দ্রীয় রাজনীতির প্রভাব-সব মিলিয়ে ভোটের এই ধারা পরিবর্তনের পেছনে একাধিক কারণ থাকতে পারে। কিছু এলাকায় তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল ও নেতৃত্ব নিয়ে অসন্তোষও প্রভাব ফেলেছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির প্রধান শমীক ভট্টাচার্য বলেছেন,  বিজেপি কর্মীদের স্বপ্ন এখন বাস্তব হতে যাচ্ছে। এই নির্বাচনের ফলাফলের মধ্য দিয়ে রাজ্যে বিজেপির সরকার গঠনের ব্যাপারে ‘আত্মবিশ্বাসী’। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow