পহেলা ফাল্গুনে বসন্ত বরণে মেতেছে চট্টগ্রাম
সারা বছরের নানা বঞ্চনা, নানা টানাপড়েনের গ্লানি মুছে যায় এ বসন্তে। বোধন বসন্ত উৎসবের আয়োজনে নগরীর পাহাড়তলি শহীদ ওয়াসিম পার্কে মেতেছে সংগীত, নৃত্য, আবৃত্তি, কথামালা ইত্যাদির আসর। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ফাল্গুনকে স্বাগত জানিয়ে ‘নিবিড় অন্তরতর বসন্ত এলো প্রাণে’ স্লোগানে সকাল ৯টায় শহীদ ওয়াসিম পার্কে ভায়োলিনিস্ট চিটাগাংয়ের যন্ত্রসংগীতের মধ্য দিয়ে শুরু হয় বসন্ত উৎসবের আয়োজন। গৌতম চৌধুরীর উপস্থাপনায় বসন্তের হাওয়ায় দলীয় নৃত্যে অংশ নেন নৃত্যরূপ, সুরাঙ্গন বিদ্যাপীঠ, দ্য স্কুল অব ক্লাসিক্যাল অ্যান্ড ফোক ড্যান্স, নৃত্য নিকেতন, মাধুরী ড্যান্স অ্যাকাডেমির শিল্পীরা। গানে গানে দলীয় সংগীতে বসন্তকে স্বাগত জানান সুর পঞ্চম, আর কে মিউজিক, বাগেশ্বরী। একক গান পরিবেশন করেন কেশব জীপসী, ঋষু তালুকদার, চন্দ্রিমা ভৌমিক রাত্রি, কান্তা দে, সুমিতা সরকার, রিনা দাশ, মনি আচার্য। তবলা লহড়ায় ছিলেন উঠান সংগীত বিদ্যালয়। একক আবৃত্তি করেন কঙ্কণ দাশ, মিশফাক রাসেল, দেবাশীষ রুদ্র। ঢোলবাদনে ছিলেন দীপক ও তার দল। সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন ‘বসন্ত কথন’ পর্বে অংশ নিয়ে বলেন, প্রকৃতির নিয়মে আবার ফাল্গুন এসেছে। আজ বোধন বসন্ত
সারা বছরের নানা বঞ্চনা, নানা টানাপড়েনের গ্লানি মুছে যায় এ বসন্তে। বোধন বসন্ত উৎসবের আয়োজনে নগরীর পাহাড়তলি শহীদ ওয়াসিম পার্কে মেতেছে সংগীত, নৃত্য, আবৃত্তি, কথামালা ইত্যাদির আসর।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) ফাল্গুনকে স্বাগত জানিয়ে ‘নিবিড় অন্তরতর বসন্ত এলো প্রাণে’ স্লোগানে সকাল ৯টায় শহীদ ওয়াসিম পার্কে ভায়োলিনিস্ট চিটাগাংয়ের যন্ত্রসংগীতের মধ্য দিয়ে শুরু হয় বসন্ত উৎসবের আয়োজন।
গৌতম চৌধুরীর উপস্থাপনায় বসন্তের হাওয়ায় দলীয় নৃত্যে অংশ নেন নৃত্যরূপ, সুরাঙ্গন বিদ্যাপীঠ, দ্য স্কুল অব ক্লাসিক্যাল অ্যান্ড ফোক ড্যান্স, নৃত্য নিকেতন, মাধুরী ড্যান্স অ্যাকাডেমির শিল্পীরা। গানে গানে দলীয় সংগীতে বসন্তকে স্বাগত জানান সুর পঞ্চম, আর কে মিউজিক, বাগেশ্বরী। একক গান পরিবেশন করেন কেশব জীপসী, ঋষু তালুকদার, চন্দ্রিমা ভৌমিক রাত্রি, কান্তা দে, সুমিতা সরকার, রিনা দাশ, মনি আচার্য। তবলা লহড়ায় ছিলেন উঠান সংগীত বিদ্যালয়। একক আবৃত্তি করেন কঙ্কণ দাশ, মিশফাক রাসেল, দেবাশীষ রুদ্র। ঢোলবাদনে ছিলেন দীপক ও তার দল।
সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন ‘বসন্ত কথন’ পর্বে অংশ নিয়ে বলেন, প্রকৃতির নিয়মে আবার ফাল্গুন এসেছে। আজ বোধন বসন্ত উৎসবের আয়োজন করেছে। এ উৎসব চলতে থাকবে। আমাদের ঐতিহ্য বাঁচিয়ে রাখতে হবে। আপনাদের সবাইকে নিয়ে একটি ক্লিন, গ্রিন, হেলদি ও সাংস্কৃতিক নগরী হিসেবে চট্টগ্রামকে গড়ে তুলতে চাই।
সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যভাগে হয় বসন্তকথন পর্ব। এতে অংশ নেন বোধনের সহ-সভাপতি সুবর্ণা চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল সোহেল, অর্থ সম্পাদক অনুপম শীল। পরে একক ও দলীয় আবৃত্তি পরিবেশন করেন বোধন আবৃত্তি পরিষদের শিল্পীরা।
মানবিক, অসাম্প্রদায়িক ও শোষণহীন সমাজ গঠনের জন্য বাঙালির এসব উৎসব-পার্বণগুলোর গুরুত্ব অপরিসীম উল্লেখ করে বক্তারা বলেন, সারা বছরের নানান বঞ্চনা, নানান টানাপড়েনের গ্লানি মুছে যায় এ বসন্তে। অনুষ্ঠান শেষে বসন্ত বরণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
What's Your Reaction?