পহেলা বৈশাখ থেকে কৃষক কার্ড বিতরণ: প্রতিমন্ত্রী শাহে আলম

আগামী পহেলা বৈশাখ থেকে কৃষকদের মধ্যে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। প্রথম পর্যায়ে বগুড়ার শিবগঞ্জ উপজেলার তিন হাজারের বেশি কৃষকের হাতে এই কার্ড তুলে দেওয়া হবে। সোমবার (১৬ মার্চ) দুপুরে শিবগঞ্জের বুড়িগঞ্জ বাজার এলাকায় এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা বিলহামলা খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ‘নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ এরইমধ্যে শুরু হয়েছে। ফ্যামিলি কার্ড কার্যক্রম, ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের সেবাইতদের ভাতা প্রদান এবং কৃষকদের ঋণ মওকুফসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজ এর অন্তর্ভুক্ত।’ বিলহামলা খাল পুনঃখননের কাজের সূচনা করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘এই খালটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে খনন করেছিলেন। আজ যখন আমি কোদাল হাতে নিয়ে পুনঃখননের কাজ শুরু করলাম, মনে হলো তিনি যেন আমাদের মাঝেই আছেন। এটি সত্যিই এক ভিন্ন অনুভূতি।’ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাস্ত

পহেলা বৈশাখ থেকে কৃষক কার্ড বিতরণ: প্রতিমন্ত্রী শাহে আলম

আগামী পহেলা বৈশাখ থেকে কৃষকদের মধ্যে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। প্রথম পর্যায়ে বগুড়ার শিবগঞ্জ উপজেলার তিন হাজারের বেশি কৃষকের হাতে এই কার্ড তুলে দেওয়া হবে।

সোমবার (১৬ মার্চ) দুপুরে শিবগঞ্জের বুড়িগঞ্জ বাজার এলাকায় এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা বিলহামলা খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পহেলা বৈশাখ থেকে কৃষক কার্ড বিতরণ: প্রতিমন্ত্রী শাহে আলম

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ‘নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ এরইমধ্যে শুরু হয়েছে। ফ্যামিলি কার্ড কার্যক্রম, ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের সেবাইতদের ভাতা প্রদান এবং কৃষকদের ঋণ মওকুফসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজ এর অন্তর্ভুক্ত।’

বিলহামলা খাল পুনঃখননের কাজের সূচনা করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘এই খালটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে খনন করেছিলেন। আজ যখন আমি কোদাল হাতে নিয়ে পুনঃখননের কাজ শুরু করলাম, মনে হলো তিনি যেন আমাদের মাঝেই আছেন। এটি সত্যিই এক ভিন্ন অনুভূতি।’

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাস্তবায়নে ২০২৫–২৬ অর্থবছরে বিলহামলা খালের প্রায় সাড়ে তিন কিলোমিটার এলাকা পুনঃখনন করা হবে। এই প্রকল্পে প্রকৃত শ্রমিকদের পাশাপাশি স্থানীয়রা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে অংশ নেবেন।

পহেলা বৈশাখ থেকে কৃষক কার্ড বিতরণ: প্রতিমন্ত্রী শাহে আলম

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। আরও উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আরিফুর রহমান, নির্বাহী প্রকৌশলী মাহমুদ হাসান এবং শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এস এম তাজুল ইসলাম এবং সিনিয়র সহ-সভাপতি মাহবুবুল আলম মানিক প্রমুখ।

এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow