পহেলা বৈশাখে মেট্রোরেলে বিশেষ নির্দেশনা, আংশিক বন্ধ থাকবে দুটি স্টেশন

আসন্ন বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে মেট্রোরেল চলাচলে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। জনসমাগম ও নিরাপত্তা বিবেচনায় আগামী ১৪ এপ্রিল নির্দিষ্ট সময়ের জন্য দুটি গুরুত্বপূর্ণ স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) ডিএমটিসিএল-এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৪ এপ্রিল শাহবাগ মেট্রো স্টেশন দুপুর ১২টা পর্যন্ত বন্ধ থাকবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনটি পুরো দিন বন্ধ রাখা হবে। পহেলা বৈশাখ উপলক্ষে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রতি বছর বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে। এ কারণে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভিড় নিয়ন্ত্রণের লক্ষ্যে এই সাময়িক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এ পরিস্থিতিতে সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে। যাত্রীদের নির্দেশনা অনুসরণ করে ভ্রমণ পরিকল্পনা করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

পহেলা বৈশাখে মেট্রোরেলে বিশেষ নির্দেশনা, আংশিক বন্ধ থাকবে দুটি স্টেশন

আসন্ন বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উপলক্ষে মেট্রোরেল চলাচলে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। জনসমাগম ও নিরাপত্তা বিবেচনায় আগামী ১৪ এপ্রিল নির্দিষ্ট সময়ের জন্য দুটি গুরুত্বপূর্ণ স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) ডিএমটিসিএল-এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৪ এপ্রিল শাহবাগ মেট্রো স্টেশন দুপুর ১২টা পর্যন্ত বন্ধ থাকবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনটি পুরো দিন বন্ধ রাখা হবে।

পহেলা বৈশাখ উপলক্ষে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রতি বছর বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটে। এ কারণে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভিড় নিয়ন্ত্রণের লক্ষ্যে এই সাময়িক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এ পরিস্থিতিতে সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে।

যাত্রীদের নির্দেশনা অনুসরণ করে ভ্রমণ পরিকল্পনা করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow