পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

বাংলা চলচ্চিত্রের ষাট, সত্তর ও আশির দশকের কিংবদন্তি তারকাদের নিয়ে চ্যানেল আইয়ে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী স্মৃতিময় আয়োজন। এক ছাদের নিচে একত্রিত হয়ে পুরোনো দিনের স্মৃতি রোমন্থন করলেন চলচ্চিত্রের জনপ্রিয় মুখগুলো। আয়োজনে উপস্থিত থাকার কথা ছিল সাতজন তারকার—শবনম, সুচন্দা, উজ্জ্বল, সোহেল রানা, আনোয়ারা, আলমগীর ও ববিতার। তবে অসুস্থতার কারণে সোহেল রানা ও আনোয়ারা উপস্থিত থাকতে পারেননি। বাকি পাঁচ তারকা লাল কার্পেট বিছানো পথে হেঁটে অনুষ্ঠানে যোগ দেন। চ্যানেল আইয়ের মূল ফটক থেকে পুরো পথজুড়ে সাজানো ছিল তাদের সোনালি সময়ের বিভিন্ন স্থিরচিত্র, যা উপস্থিত সবার মাঝে তৈরি করে বিশেষ আবেগঘন পরিবেশ। চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং সিনিয়র চলচ্চিত্র সাংবাদিক আবদুর রহমান কিংবদন্তি এই শিল্পীদের স্বাগত জানান। এরপর দিনব্যাপী চলে আড্ডা, স্মৃতিচারণ ও নানা অভিজ্ঞতা ভাগাভাগি। দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে দেখা হওয়ায় উচ্ছ্বাসে মেতে ওঠেন তারা। ব্যক্তিগত জীবন, অভিনয় ক্যারিয়ার এবং অজানা নানা ঘটনার গল্প উঠে আসে তাদের কথোপকথনে। চ্যানেল আইয়ের সুসজ্জিত স্টুডিওতে সিনিয়র চলচ্চিত্র সাংবাদিক আবদুর রহমানের স

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

বাংলা চলচ্চিত্রের ষাট, সত্তর ও আশির দশকের কিংবদন্তি তারকাদের নিয়ে চ্যানেল আইয়ে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী স্মৃতিময় আয়োজন। এক ছাদের নিচে একত্রিত হয়ে পুরোনো দিনের স্মৃতি রোমন্থন করলেন চলচ্চিত্রের জনপ্রিয় মুখগুলো।

আয়োজনে উপস্থিত থাকার কথা ছিল সাতজন তারকার—শবনম, সুচন্দা, উজ্জ্বল, সোহেল রানা, আনোয়ারা, আলমগীর ও ববিতার। তবে অসুস্থতার কারণে সোহেল রানা ও আনোয়ারা উপস্থিত থাকতে পারেননি। বাকি পাঁচ তারকা লাল কার্পেট বিছানো পথে হেঁটে অনুষ্ঠানে যোগ দেন। চ্যানেল আইয়ের মূল ফটক থেকে পুরো পথজুড়ে সাজানো ছিল তাদের সোনালি সময়ের বিভিন্ন স্থিরচিত্র, যা উপস্থিত সবার মাঝে তৈরি করে বিশেষ আবেগঘন পরিবেশ।

চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং সিনিয়র চলচ্চিত্র সাংবাদিক আবদুর রহমান কিংবদন্তি এই শিল্পীদের স্বাগত জানান। এরপর দিনব্যাপী চলে আড্ডা, স্মৃতিচারণ ও নানা অভিজ্ঞতা ভাগাভাগি। দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে দেখা হওয়ায় উচ্ছ্বাসে মেতে ওঠেন তারা। ব্যক্তিগত জীবন, অভিনয় ক্যারিয়ার এবং অজানা নানা ঘটনার গল্প উঠে আসে তাদের কথোপকথনে।

চ্যানেল আইয়ের সুসজ্জিত স্টুডিওতে সিনিয়র চলচ্চিত্র সাংবাদিক আবদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় বিশেষ আড্ডা অনুষ্ঠান। সেখানে চলচ্চিত্রের বাইরের অনেক অপ্রকাশিত স্মৃতি ও অনুভূতির কথাও শেয়ার করেন তারকারা। আষাঢ়ের প্রথম দিন ঘিরে আলোচনায় উঠে আসে বৃষ্টিতে শুটিংয়ের অভিজ্ঞতা, প্রিয় নায়ক-নায়িকা, প্রিয় গানসহ নানা স্মৃতিমাখা প্রসঙ্গ।

দিনব্যাপী এ আয়োজন শেষে চ্যানেল আইয়ের পক্ষ থেকে অতিথিদের হাতে তুলে দেওয়া হয় বিশেষ উপহার। উপহারের মধ্যে ছিল ঘোড়া, হাতি, পুতুল, শিশুদের খেলনাসহ বিভিন্ন স্মারক। এ ছাড়া তাদের নাম ও ছবি সংবলিত ক্রেস্ট এবং ফুলের তোড়া প্রদান করা হয়।

পুরো অনুষ্ঠানটি ধারণ করেছে চ্যানেল আই। ইফতেখার মুনিমের পরিচালনায় নির্মিত এ বিশেষ আয়োজনটি শিগগির চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow