পাঁচ প্রধান শিক্ষককে শোকজ ঢাকা বোর্ডের

এসএসসি পরীক্ষায় কোনো শিক্ষার্থীই পাস না করায় ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। চিঠি পাওয়ার সাত কার্যদিবসের মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে শূন্য পাসের হারের কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে। রোববার (১৬ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের দেওয়া এক চিঠিতে এ তথ্য জানানো হয়। বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় পাঁচটি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। প্রতিষ্ঠানগুলো হলো—কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়, রাজবাড়ীর পাংশা উপজেলার বনগ্রাম আতারুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, রাজবাড়ী সদর উপজেলার জালদিয়া উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় এবং নাগরপুর উপজেলার সলিমাবাদ আনোয়ার খান মডেল উচ্চ বিদ্যালয়। চিঠিতে বলা হয়েছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় এসব প্রতিষ্ঠানের পাসের হার শূন্য হওয়ার বিষয়ে সংশ্লিষ্ট প্রধান শিক্ষককে আগামী সাত কার্যদিবসের মধ্যে বোর্ডে স্বশরীরে উপস্থিত হয়ে কারণ ব্যাখ্যা করতে হবে।

পাঁচ প্রধান শিক্ষককে শোকজ ঢাকা বোর্ডের

এসএসসি পরীক্ষায় কোনো শিক্ষার্থীই পাস না করায় ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। চিঠি পাওয়ার সাত কার্যদিবসের মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে শূন্য পাসের হারের কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) ঢাকা শিক্ষা বোর্ডের দেওয়া এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় পাঁচটি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। প্রতিষ্ঠানগুলো হলো—কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়, রাজবাড়ীর পাংশা উপজেলার বনগ্রাম আতারুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, রাজবাড়ী সদর উপজেলার জালদিয়া উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় এবং নাগরপুর উপজেলার সলিমাবাদ আনোয়ার খান মডেল উচ্চ বিদ্যালয়।

চিঠিতে বলা হয়েছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় এসব প্রতিষ্ঠানের পাসের হার শূন্য হওয়ার বিষয়ে সংশ্লিষ্ট প্রধান শিক্ষককে আগামী সাত কার্যদিবসের মধ্যে বোর্ডে স্বশরীরে উপস্থিত হয়ে কারণ ব্যাখ্যা করতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow