পাঁচ বছর পর ধারাবাহিকে তটিনী

অল্প সময়েই ছোট পর্দার নির্মাতাদের আস্থার নাম হয়ে উঠেছেন তানজিম সাইয়ারা তটিনী। বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত এই অভিনেত্রী নিয়মিত টেলিভিশন ও ইউটিউব নাটকে অভিনয় করছেন। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও মাঝেমধ্যে দেখা যায় তাকে। ২০২১ সালে ‘হাউজ নং ৯৬’ ধারাবাহিকে অভিনয়ের পর দীর্ঘ পাঁচ বছর বিরতি শেষে আবারও ধারাবাহিক নাটকে ফিরছেন তিনি। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’-এ অভিনয় করবেন তটিনী। সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট নাটকটির প্রথম লুক প্রকাশ করেছে। এতে তটিনীর চরিত্রের নাম নূরজাহান। ধারাবাহিকটিতে আরও অভিনয় করছেন খায়রুল বাসার, শহীদুজ্জামান সেলিম, সুমাইয়া শিমু, ফাইজুল ইয়ামিন, মনিরা মিঠু, মাহমুদুল ইসলাম মিঠু, দীপা খন্দকার, এজাজুল ইসলাম ও মুকিত জাকারিয়াসহ অনেকে। এই নাটকের মাধ্যমে দীর্ঘদিন পর ধারাবাহিক নাটকে ফিরছেন অভিনেত্রী সুমাইয়া শিমুও। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নির্মিত সর্বশেষ ধারাবাহিক ছিল ‘এটা আমাদেরই গল্প’, যা পারিবারিক গল্প ও নির্মাণশৈলীর কারণে দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। নির্মাতার ভাষ্য, নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’-তেও প

পাঁচ বছর পর ধারাবাহিকে তটিনী

অল্প সময়েই ছোট পর্দার নির্মাতাদের আস্থার নাম হয়ে উঠেছেন তানজিম সাইয়ারা তটিনী। বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত এই অভিনেত্রী নিয়মিত টেলিভিশন ও ইউটিউব নাটকে অভিনয় করছেন। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও মাঝেমধ্যে দেখা যায় তাকে। ২০২১ সালে ‘হাউজ নং ৯৬’ ধারাবাহিকে অভিনয়ের পর দীর্ঘ পাঁচ বছর বিরতি শেষে আবারও ধারাবাহিক নাটকে ফিরছেন তিনি। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’-এ অভিনয় করবেন তটিনী।

সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালা এন্টারটেইনমেন্ট নাটকটির প্রথম লুক প্রকাশ করেছে। এতে তটিনীর চরিত্রের নাম নূরজাহান। ধারাবাহিকটিতে আরও অভিনয় করছেন খায়রুল বাসার, শহীদুজ্জামান সেলিম, সুমাইয়া শিমু, ফাইজুল ইয়ামিন, মনিরা মিঠু, মাহমুদুল ইসলাম মিঠু, দীপা খন্দকার, এজাজুল ইসলাম ও মুকিত জাকারিয়াসহ অনেকে। এই নাটকের মাধ্যমে দীর্ঘদিন পর ধারাবাহিক নাটকে ফিরছেন অভিনেত্রী সুমাইয়া শিমুও।

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নির্মিত সর্বশেষ ধারাবাহিক ছিল ‘এটা আমাদেরই গল্প’, যা পারিবারিক গল্প ও নির্মাণশৈলীর কারণে দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। নির্মাতার ভাষ্য, নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’-তেও পারিবারিক আবহই প্রাধান্য পাবে। বর্তমানে চলছে শুটিংয়ের প্রস্তুতি। আগামী মাসে এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এরপর নাটকটি নিয়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে রাজের পরিচালনায় ‘তোমাদের গল্প’, ‘তোমাদের গল্প ২’ ও ‘সম্পর্কের গল্প’ নাটকে অভিনয় করে প্রশংসা পেয়েছেন তটিনী। সম্প্রতি তিনি নির্মাতার নতুন নাটক ‘পথহারা’-র শুটিংও শেষ করেছেন। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন জাহিদ হাসান, খায়রুল বাসার ও দীপা খন্দকার।

এদিকে তটিনীকে সর্বশেষ দেখা গেছে জাকারিয়া সৌখিন পরিচালিত ‘কাজল চোখের মেয়ে’ নাটকে। ফারহান আহমেদ জোভানের সঙ্গে অভিনীত নাটকটি ইউটিউবে মুক্তির পর দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। প্রকাশের মাত্র আট দিনেই নাটকটির ভিউ ১ কোটি ৩০ লাখ ছাড়িয়েছে। আজ (২৬ জুলাই) সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে তটিনীর নতুন নাটক ‘অমর প্রেম’। জাহিদুল ইসলাম সুজন পরিচালিত এই নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন পার্থ শেখ।

নাটকের পাশাপাশি তটিনীকে নিয়ে সিনেমা নির্মাণের গুঞ্জনও বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে। বিভিন্ন সময় বড় পর্দায় অভিনয়ের প্রস্তাব পেলেও আপাতত সে পথে হাঁটতে চান না তিনি। তটিনীর ভাষ্য, এখন তার পুরো মনোযোগ নাটকে। নিজেকে আরও পরিণত ও প্রস্তুত করে তবেই চলচ্চিত্রে অভিষেক করতে চান এই অভিনেত্রী।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow