পাঁচ বছর পর শুরু হচ্ছে ‘গুলশানের চামেলি’, মুক্তি পাবে ঈদে

চেয়ারে পিছমোড়া করে বাঁধা একজন নারী। পুরো ঘরজুড়ে ছোপ ছোপ রক্তের দাগ। ছোট একটি জানালার ফাঁক দিয়ে আবছা আলো এসে পড়ছে। আলো ছায়ার খেলায় অন্যরকম এক রহস্যের সৃষ্টি হয়েছে। এমন একটি পোস্টার প্রকাশ করে সেই ২০২০ সালেই ঘোষণা এসেছিলো ‘গুলশানের চামেলী’ সিনেমার। কথা ছিলো এটি নির্মাণ করবেন আলোচিত প্রযোজক এমডি ইকবাল।   এরপর সিনেমাটির আর কোনো খবর পাওয়া যায়নি। পাঁচ বছর পর সিনেমাটির নতুন খবর জানা গেল। আরও পড়ুন সভাপতি নির্বাচিত হলে শিল্পীদের জন্য যা করবেন শিবা শানু রাজনীতি ও এলিট সোসাইটির পতিতাবৃত্তির গল্পে ‘গুলশানের চামেলি’ সিনেমার নির্মাণকাজ শুরু হতে যাচ্ছে দ্রুতই। আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি দেয়া হবে। বিষয়টি নিশ্চিত করেছেন এমডি ইকবাল। তিনি জানান, এক্সেল ফিল্মসের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন জাহাঙ্গীর সিকদার। রাজনীতির পাশাপাশি অভিজাতশ্রেণির অপরাধমূলক কর্মকাণ্ড দেখানো হবে ‘গুলশানের চামেলি’ সিনেমাটিতে। ছবির গল্প একজন পতিতার জীবনকে কেন্দ্র করে। যে কিনা বিনা অপরাধে শাস্তি পায়। তিনি ছবির নায়িকা আবার তিনিই ভিলেন। সবচেয়ে বড় কথা এ ছবিতে কোনো নায়ক নেই। আরও পড়ুন চলচ্চিত্র শিল্পীদের নির্বাচ

পাঁচ বছর পর শুরু হচ্ছে ‘গুলশানের চামেলি’, মুক্তি পাবে ঈদে

চেয়ারে পিছমোড়া করে বাঁধা একজন নারী। পুরো ঘরজুড়ে ছোপ ছোপ রক্তের দাগ। ছোট একটি জানালার ফাঁক দিয়ে আবছা আলো এসে পড়ছে। আলো ছায়ার খেলায় অন্যরকম এক রহস্যের সৃষ্টি হয়েছে। এমন একটি পোস্টার প্রকাশ করে সেই ২০২০ সালেই ঘোষণা এসেছিলো ‘গুলশানের চামেলী’ সিনেমার। কথা ছিলো এটি নির্মাণ করবেন আলোচিত প্রযোজক এমডি ইকবাল।  

এরপর সিনেমাটির আর কোনো খবর পাওয়া যায়নি। পাঁচ বছর পর সিনেমাটির নতুন খবর জানা গেল।

রাজনীতি ও এলিট সোসাইটির পতিতাবৃত্তির গল্পে ‘গুলশানের চামেলি’ সিনেমার নির্মাণকাজ শুরু হতে যাচ্ছে দ্রুতই। আগামী ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি দেয়া হবে। বিষয়টি নিশ্চিত করেছেন এমডি ইকবাল।

তিনি জানান, এক্সেল ফিল্মসের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন জাহাঙ্গীর সিকদার।

রাজনীতির পাশাপাশি অভিজাতশ্রেণির অপরাধমূলক কর্মকাণ্ড দেখানো হবে ‘গুলশানের চামেলি’ সিনেমাটিতে। ছবির গল্প একজন পতিতার জীবনকে কেন্দ্র করে। যে কিনা বিনা অপরাধে শাস্তি পায়। তিনি ছবির নায়িকা আবার তিনিই ভিলেন। সবচেয়ে বড় কথা এ ছবিতে কোনো নায়ক নেই।

সিনেমাটি নিয়ে নির্মাতা ইকবাল বলেন, ‘সিনেমার গল্পে একের পর এক টুইস্ট থাকবে। আব্দুল্লাহ জহির বাবু দারুণভাবে গল্পটি লিখেছেন। এর শিল্পীদের নিয়েও চমক রাখছি। তবে এখনই সেটি বলতে চাই না। তবে অন্ধকার জগতের গল্প বড় আঙ্গিকে দেখানো হবে। যেহেতু ঈদের সিনেমা। দর্শক উৎসবের সময় ভালো গল্পের সিনেমা চান। সিনেমাটি দর্শকের সেই চাহিদা মেটাতে সক্ষম হবে বলে আশা করি।’

‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ‘পাসওয়ার্ড’, ‘শুটার’, ‘বীর’সহ বেশ কিছু সিনেমা প্রযোজনা করেছেন ইকবাল। ‘গুলশানের চামেলি’র আগে তিনি ‘ডেডবডি’, ‘কিল হিম’ ও ‘রিভেঞ্জ’-এর মতো সিনেমায় পরিচালনার দায়িত্বে ছিলেন।

পরিচালকের তথ্যমতে আগামী মাস থেকে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

 

এমআই/এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow