পাংশার মৌরাটে রণক্ষেত্র: নারীসহ আহত ৮
রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের পেপুলবাড়ীয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলার ঘটনায় নারীসহ ৮ জন আহত হয়েছে। একই এলাকার উকিল মন্ডলের সাথে দির্ঘদিন ধরে গফুর শেখের পরিবারের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার তারাবির নামাজের পর হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা জানান পেপুল বাড়িয়া গ্রামের খয়বর খাসহ কয়েকজন তারাবির নামাজ পড়ে বাড়ী যাচ্ছিল এ সময় জাহিদের নির্দেশে আবজাল, আহমদ আলী, মোহাম্মদ মোহাম্মদ আলী , ঝন্টু, মন্টুর নেত্বত্রে অর্তকৃত ভাবে দেশীও অস্ত্রস্বস্ত্র নিয়ে হামলা করে। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন পাংশার মৌরাট ইউনিয়নের পেপুলবাড়িয়া গ্রামের মৃত তায়েজ উদ্দিন খাঁ এর ছেলে খয়বার খা, রমজান আলির ছেলে রতন, মৃত ছাকেন বিশ্বাসের ছেলে লিয়াকত আলি বিশ্বাস, একেন বিশ্বাসের ছেলে নাঈম বিশ্বাস, খয়বর খা এর ছেলে রনি, মিরাজ, রমজান আলীর স্ত্রী রেহেনা খাতুন ও তাজুদ্দিনের স্ত্রী নুসরাত জাহান। আহতদের মধ্যে রতনের অবস্থা আশঙ্কা জনক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পাংশা সরকারি হাসপাতালের চিকিৎসক ডাক্তার এনামুল হক বলেন আহতদের মধ্যে রতন নামের একজন
রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের পেপুলবাড়ীয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলার ঘটনায় নারীসহ ৮ জন আহত হয়েছে।
একই এলাকার উকিল মন্ডলের সাথে দির্ঘদিন ধরে গফুর শেখের পরিবারের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার তারাবির নামাজের পর হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান পেপুল বাড়িয়া গ্রামের খয়বর খাসহ কয়েকজন তারাবির নামাজ পড়ে বাড়ী যাচ্ছিল এ সময় জাহিদের নির্দেশে আবজাল, আহমদ আলী, মোহাম্মদ মোহাম্মদ আলী , ঝন্টু, মন্টুর নেত্বত্রে অর্তকৃত ভাবে দেশীও অস্ত্রস্বস্ত্র নিয়ে হামলা করে।
এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন পাংশার মৌরাট ইউনিয়নের পেপুলবাড়িয়া গ্রামের মৃত তায়েজ উদ্দিন খাঁ এর ছেলে খয়বার খা, রমজান আলির ছেলে রতন, মৃত ছাকেন বিশ্বাসের ছেলে লিয়াকত আলি বিশ্বাস, একেন বিশ্বাসের ছেলে নাঈম বিশ্বাস, খয়বর খা এর ছেলে রনি, মিরাজ, রমজান আলীর স্ত্রী রেহেনা খাতুন ও তাজুদ্দিনের স্ত্রী নুসরাত জাহান।
আহতদের মধ্যে রতনের অবস্থা আশঙ্কা জনক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পাংশা সরকারি হাসপাতালের চিকিৎসক ডাক্তার এনামুল হক বলেন আহতদের মধ্যে রতন নামের একজন রোগীকে রেফার্ড করা হয়েছে।
পাংশা থানার এ এস আই সাকিবুল বলেন ঘটনার সংবাদ পেয়ে হাসপাতালে আসছি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?