পাংশায় অয়েল অ্যাপের মাধ্যমে তেল সরবরাহ শুরু

ইরান-ইসরায়েল সংঘাতের কারণে সারা দেশের মতো রাজবাড়ীতেও চলছে জ্বালানি তেলের তীব্র সংকট। এ অবস্থায় বিনা প্রয়োজনে বা অবৈধভাবে একাধিকবার তেল নেওয়া রোধ করতে রাজবাড়ীর পাংশায় অয়েল অ্যাপের মাধ্যমে তেল সরবরাহ শুরু করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১ এপ্রিল) সকালে পাংশা ফিলিং স্টেশনে এ পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রিফাতুল হক। পাংশার সুগন্ধা ফিলিং স্টেশনে এ কার্যক্রম একযোগে চলবে। নতুন এ পদ্ধতিতে পেট্রোল পাম্প থেকে জ্বালানি তেল নেওয়ার সময় চালকের নাম, গাড়ির লাইসেন্স, প্লেট নম্বর এবং গৃহীত তেলের পরিমাণ ডিজিটালি সংরক্ষণ করা হবে। গাড়ির বৈধ কাগজপত্র না থাকলে কোনো ভাবেই তেল সরবরাহ করা হবে না। যারা একবার তেল নেওয়ার পর যৌক্তিক সময়ের পূর্বে পুনরায় আবার পাম্পে তেল নিতে আসছেন তাদেরকে এই অ্যাপসের মাধ্যমে চিহ্নিত করা হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একবার তেল নিয়ে যাওয়ার পর পুনরায় কেউ পাম্পে তেল নিতে এলে অ্যাপের মাধ্যমে তাকে দ্রুত চিহ্নিত করা হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাতুল হক বলেন, অ্যাপভিত্তিক এ পদ্ধতির মাধ্

পাংশায় অয়েল অ্যাপের মাধ্যমে তেল সরবরাহ শুরু

ইরান-ইসরায়েল সংঘাতের কারণে সারা দেশের মতো রাজবাড়ীতেও চলছে জ্বালানি তেলের তীব্র সংকট। এ অবস্থায় বিনা প্রয়োজনে বা অবৈধভাবে একাধিকবার তেল নেওয়া রোধ করতে রাজবাড়ীর পাংশায় অয়েল অ্যাপের মাধ্যমে তেল সরবরাহ শুরু করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (১ এপ্রিল) সকালে পাংশা ফিলিং স্টেশনে এ পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রিফাতুল হক। পাংশার সুগন্ধা ফিলিং স্টেশনে এ কার্যক্রম একযোগে চলবে।

নতুন এ পদ্ধতিতে পেট্রোল পাম্প থেকে জ্বালানি তেল নেওয়ার সময় চালকের নাম, গাড়ির লাইসেন্স, প্লেট নম্বর এবং গৃহীত তেলের পরিমাণ ডিজিটালি সংরক্ষণ করা হবে। গাড়ির বৈধ কাগজপত্র না থাকলে কোনো ভাবেই তেল সরবরাহ করা হবে না। যারা একবার তেল নেওয়ার পর যৌক্তিক সময়ের পূর্বে পুনরায় আবার পাম্পে তেল নিতে আসছেন তাদেরকে এই অ্যাপসের মাধ্যমে চিহ্নিত করা হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একবার তেল নিয়ে যাওয়ার পর পুনরায় কেউ পাম্পে তেল নিতে এলে অ্যাপের মাধ্যমে তাকে দ্রুত চিহ্নিত করা হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাতুল হক বলেন, অ্যাপভিত্তিক এ পদ্ধতির মাধ্যমে একাধিকবার বা বিনা প্রয়োজনে তেল নেওয়ার প্রবণতা কমবে।

নিয়ম অমান্য করায় বুধবার সকাল থেকে এ পর্যন্ত ১৪-১৫ জন মোটর সাইকেল চালককে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পাংশার প্রধান দুটি ফিলিং স্টেশনে আপাতত এ সেবা চালু থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow