পাংশায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, প্রতিপক্ষের ঘরবাড়িতে হামলা-ভাংচুর

রাজবাড়ীর পাংশায় আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে দুই গ্রাম বাসির মধ্যে সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় জামির বিশ্বাস (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রতিপক্ষের ঘর বাড়িতে হামলা ভাংচুর লুটপাট ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। রবিবার (২১ জুন) রাত ৯ টার দিকে ঢাকার একটি হসপিটালের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন পাট্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আকিদুল ইসলাম।  নিহত জামির বিশ্বাস উপজেলার পাট্টা ইউনিয়নের ঢেঁপা মাজাইল গ্রামের মো: হোসেন আলী বিশ্বাসের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে উপজেলার কশবামাজাইল ইউনিয়নের দড়িবাংলাট ও পাট্রা ইউনিয়নের ঢেঁপা-মাজাইল গ্রামের বাসিন্দাদের মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ ঘটনায় জামির বিশ্বাস (নিহত)সহ ৩ জন গুরুতর আহত হয়। জমির বিশ্বাসকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকার একটি হসপিটালে ভর্তি করা হয়। রাত ৯ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  অপরদিকে আহত আরো দুজন ফরিদপুর ও পাংশা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহত হওয়ার সংব

পাংশায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, প্রতিপক্ষের ঘরবাড়িতে হামলা-ভাংচুর

রাজবাড়ীর পাংশায় আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে দুই গ্রাম বাসির মধ্যে সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় জামির বিশ্বাস (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রতিপক্ষের ঘর বাড়িতে হামলা ভাংচুর লুটপাট ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে।

রবিবার (২১ জুন) রাত ৯ টার দিকে ঢাকার একটি হসপিটালের চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন পাট্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আকিদুল ইসলাম। 

নিহত জামির বিশ্বাস উপজেলার পাট্টা ইউনিয়নের ঢেঁপা মাজাইল গ্রামের মো: হোসেন আলী বিশ্বাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে উপজেলার কশবামাজাইল ইউনিয়নের দড়িবাংলাট ও পাট্রা ইউনিয়নের ঢেঁপা-মাজাইল গ্রামের বাসিন্দাদের মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।

এ ঘটনায় জামির বিশ্বাস (নিহত)সহ ৩ জন গুরুতর আহত হয়। জমির বিশ্বাসকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকার একটি হসপিটালে ভর্তি করা হয়। রাত ৯ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

অপরদিকে আহত আরো দুজন ফরিদপুর ও পাংশা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহত হওয়ার সংবাদ ছড়িয়ে পড়লে হামলাকারীদের বসতবাড়ীতে হামলা ভাংচুর, লুটপাট ও অগ্নীসংযোগ করা হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিহতের ভাতিজা আকলিমা পারভীন বলেন সন্ত্রাসী আকমল হোসেন টিক্কার নেতৃত্বে এ হামলা করা হয় হামলায় আমার চাচা নিহত হয়েছে আমি এর বিচার চাই।

ঘটনার পর পারকুল বড় বাংলাট দরি বাংলাট গ্রাম পুরুষ শুন্য হয়ে পড়েছে এ তিন গ্রামের ৩০-৪০ টি বাড়িতে হামলা লুটপাট চালানো হয়েছে এতে ক্ষতির মুখে কৃষি পরিবার গুলো।

সরেজমিনে গিয়ে দেখাযায় স্থানীয়রা লুট আতংকে ঘরের মালামাল বিভিন্ন স্থানে নিজেরাই সরিয়ে ফেলছেন। তার আগে রাতের বেলায় লুটপাট হওয়ায় আতংকিত এলাকার মানুষ।

শস্কা রয়েছে লাশ দাফনের পর আবারও সংঘর্ষ ছড়িয়ে পড়তে পারে। এ সংবাদ লেখাকালীন লাশ মর্গেই রয়েছে সন্ধ্যার পর মরদেহটি এলাকায় আনা হবে এমটিই নিহতের পরিবার সুত্রে জানাগেছে।

এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে জন্য কাজ করছে পুলিশ। এখন পর্যন্ত কোন মামলা হয়নি বলেও থানা সুত্রে জানা গিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow